সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীর ২০ লাখ টাকার সঞ্চয়পত্র জব্দ

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০১:৪৭ পিএম
ছবি: সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিনার নামে জনতা ব্যাংকে থাকা দুটি সঞ্চয়পত্রে জমা থাকা ২০ লাখ টাকা অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

বৃহস্পতিবার (৫ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়, লুৎফুল তাহমিনা প্রায় ১৫ কোটি ৪৬ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছেন, যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

এতে আরও বলা হয়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সরকারি গুরুত্বপূর্ণ পদে থেকে ক্ষমতার অপব্যবহার করে স্ত্রী লুৎফুল তাহমিনাকে এ অপরাধে সহায়তা করেছেন, যা দণ্ডবিধির ১০৯ ধারার আওতায় অপরাধ হিসেবে বিবেচিত।

তদন্তে দুদক জানতে পারে, লুৎফুল তাহমিনার নিজ নামে এবং তার আংশিক মালিকানাধীন প্রতিষ্ঠানের একাধিক ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের উৎসের বাইরে প্রায় ৪৩ কোটি ৭৭ লাখ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। এসব অর্থ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ সংঘটিত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, তদন্ত চলাকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আসামিরা মামলার সঙ্গে সংশ্লিষ্ট অপরাধলব্ধ সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন। এ অবস্থায় মামলার সুষ্ঠু তদন্ত ও বিচার শেষে সরকারের অনুকূলে সম্পদ বাজেয়াপ্ত করার সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্র অবরুদ্ধ করা প্রয়োজন বলে আদালতে আবেদন করা হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X