সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী

কাগজ সংবাদ
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০৫:৫৭ পিএম
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ছবি: সংগৃহীত

দেশের স্বার্থ বিসর্জন দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি করা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বুধবার (৪ মার্চ) সফররত মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তি হলে তা যাচাই-বাছাইয়ের পূর্ণ সুযোগ রয়েছে। তবে জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে ওয়াশিংটনের সঙ্গে কোনো সমঝোতা হয়নি। নির্বাচনের আগে জনগণকে অন্ধকারে রেখে কোনো চুক্তি স্বাক্ষর করা হয়েছে—এমন ধারণা সম্পূর্ণ ভুল বলেও উল্লেখ করেন তিনি।

খলিলুর রহমান জানান, দেশের স্বার্থ সমুন্নত রেখেই অন্যান্য দেশের সঙ্গে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে ঢাকা। বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে এবং সংলাপের মাধ্যমে সংকট সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের বিষয়েও কথা হয়েছে। তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া যেন সম্মানজনক হয়, সে আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

তিনি আরও বলেন, প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে কোনো আলোচনা হয়নি। ইন্দো-প্যাসিফিক প্রসঙ্গে সীমিত পরিসরে আলোচনা হয়েছে, তবে প্রতিরক্ষা চুক্তি বা সহযোগিতা নিয়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কোনো আলাপ হয়নি। ইন্দো-প্যাসিফিক জোটের বিষয়টি নতুন সরকার পর্যালোচনা করবে, তবে বাংলাদেশ কোনো জোটে যুক্ত হবে না বলেও স্পষ্ট করেন তিনি।

দুই দিনের সফরে মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছেছেন পল কাপুর। সফরকালে তিনি কয়েকজন উপদেষ্টা ও দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। এর আগে সকালে তিনি পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ-এর সঙ্গে বৈঠক করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X