সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

খামেনি হত্যার প্রতিবাদে ঢাকায় জামায়াতের বিক্ষোভ মিছিল

কাগজ সংবাদ
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৭:৩৪ পিএম
ঢাকায় খামেনি হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল। ছবি: সংগৃহীত

ঢাকায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও দেশটির সামরিক কর্মকর্তাদের হত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়তে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

রোববার (১ মার্চ) বিকেলে দলটির ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এর উত্তর গেইটে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিজয়নগর ও কাকরাইল হয়ে শান্তিনগর মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির, সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।

বক্তারা অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানে হামলা চালিয়েছে এবং দেশটির শীর্ষ নেতৃত্ব ও সামরিক কর্মকর্তাদের হত্যা করেছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে হামলা বন্ধের দাবি জানান।

এছাড়া বক্তারা বলেন, ইরান একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র এবং সেখানে হামলা আন্তর্জাতিক ন্যায়বিচার ও মানবাধিকারের পরিপন্থী। জাতিসংঘ ও ওআইসির কার্যকর ভূমিকার প্রশ্ন তোলেন তারা এবং এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

দেশীয় রাজনৈতিক প্রেক্ষাপটেও তারা বক্তব্য দেন। নির্বাচনের ফলাফল মেনে নিয়ে দল ইতিবাচক বিরোধী ভূমিকা পালনের ঘোষণা দিয়েছে। তবে নির্বাচন-পরবর্তী সহিংসতায় দলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এবং ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

বিকাল সাড়ে তিনটার দিকে বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তিনগর মোড়ে শেষ হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X