সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

এক মাসে ১০ বার কেঁপে উঠল দেশ : বড় দুর্যোগের শঙ্কা

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৩ পিএম
এক মাসে ১০ বার কেঁপে উঠল দেশ

বাংলাদেশ ও এর আশপাশ অঞ্চলে গত এক মাসে অন্তত ১০ বার ভূকম্পন অনুভূত হয়েছে। গড় হিসাব অনুযায়ী প্রায় প্রতি দুই দিনে একবার করে এই অঞ্চলে কম্পন হচ্ছে, যা জনমনে বড় ধরনের আতঙ্ক সৃষ্টি করেছে।

বিশেষ করে সম্প্রতি শুক্রবার জুমার নামাজের পর ৫.৪ মাত্রার ভূমিকম্প এবং এর আগে গত নভেম্বরে নরসিংদীতে ৫.৭ মাত্রার কম্পন মানুষের মধ্যে বড় দুর্যোগের শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ছোট ও মাঝারি কম্পনের এই ধারাবাহিকতা ভবিষ্যতে বড় ভূমিকম্পের পূর্বাভাস হতে পারে।

ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের মতে, ভূগর্ভস্থ প্লেট বাউন্ডারিতে প্রতিনিয়ত শক্তি সঞ্চিত হয়। এই শক্তি জমা হতে হতে যখন আর জায়গা পায় না, তখন তা বিস্ফোরণ ঘটিয়ে বের হয়ে আসার চেষ্টা করে। বারবার এমন ছোট বা মাঝারি মাত্রার কম্পন হওয়ার অর্থ হলো সেখানে বড় ধরনের কোনো ভূমিকম্পের ক্ষেত্র তৈরি হচ্ছে। তিনি বর্তমান পরিস্থিতিতে বড় দুর্যোগের এই পূর্বাভাসকে গুরুত্ব দিয়ে সব ধরনের স্থাপনা ও ঘরবাড়ি ভূমিকম্প সহনীয় করে গড়ে তোলার ওপর জোর দিয়েছেন। বিশেষ করে ভবন মালিকদের এ বিষয়ে উদ্বুদ্ধ করা এবং প্রকৌশলীদের মাধ্যমে নিয়মিত ভবন পরীক্ষা বা ‘বিল্ডিং অ্যাসেসমেন্ট’ করা এখন সময়ের দাবি।

ঐতিহাসিক তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, ১৮৯৭ সালের ১২ জুন এই অঞ্চলে ‘গ্রেট ইন্ডিয়ান আর্থকোয়েক’ নামে ৮ মাত্রারও বেশি শক্তিশালী একটি ভূমিকম্প হয়েছিল। গবেষণা বলছে, বাংলাদেশের ভেতর দিয়ে এবং খুব কাছ দিয়ে বয়ে যাওয়া বড় প্লেট বাউন্ডারি ও ফল্ট লাইনগুলোতে প্রতি ১০০ থেকে ১৫০ বছর পর পর ৭ মাত্রার বেশি ভূমিকম্প হওয়ার শঙ্কা থাকে। এমনকি ২৫০ থেকে হাজার বছরের ব্যবধানে ৮ মাত্রার অধিক শক্তিশালী কম্পনও ফিরে আসতে পারে।

সবশেষ ১৯৩০ সালে এই অঞ্চলে ৭ মাত্রার ভূমিকম্প হয়েছিল, যার পর প্রায় ৯৬ বছর অতিবাহিত হয়েছে। ফলে বর্তমানে সঞ্চিত শক্তির বিস্ফোরণ ঘটার ঝুঁকি আগের চেয়ে অনেক বেশি।

দেশের বর্তমান অবকাঠামোগত পরিস্থিতি এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় চরমভাবে অপর্যাপ্ত। পরিসংখ্যান অনুযায়ী, শুধু রাজধানী ঢাকাতেই প্রায় ২১ লাখ বাসাবাড়ি আছে, যার ৩০ শতাংশই ছয় তলার চেয়ে উঁচু। উদ্বেগজনক বিষয় হলো, এসব ভবনের প্রায় ৯০ শতাংশই ভূমিকম্প সহনীয় নয়। সারা দেশে এমন ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা অগণিত।

এ প্রসঙ্গে ভূমিকম্প বিশেষজ্ঞ ড. মেহেদী আহমেদ আনসারী জানান, সাম্প্রতিক ছোট ছোট কম্পন নিয়ে আতঙ্কিত হওয়ার চেয়েও বেশি চিন্তার বিষয় হলো অতীতে হয়ে যাওয়া বড় ভূমিকম্পগুলোর পুনরাবৃত্তি। বড় ধরনের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়াতে এখন থেকেই সব ধরনের অবকাঠামো নির্মাণে ভূমিকম্প সহনীয় নীতিমালা কঠোরভাবে অনুসরণ করা প্রয়োজন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X