সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কে হচ্ছেন স্পিকার-ডেপুটি স্পিকার?

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৭ এএম
জাতীয় সংসদ ভবন

আগামী ১২ মার্চ বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এই অধিবেশনেই নির্বাচিত হবেন স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদের উপনেতা, চিফ হুইপ ও হুইপরা। পাশাপাশি গঠন করা হবে গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটিগুলো। রাজনৈতিক মহলে ইতোমধ্যেই শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জোর আলোচনা।

পর্যবেক্ষকদের ধারণা, সরকার গঠনের সময়ের মতো এবারও সংসদীয় কাঠামো নির্ধারণে কৌশলী সিদ্ধান্ত নিতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্পিকার পদে সবচেয়ে সম্ভাবনাময় প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। পাঁচবারের সংসদ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক মঈন খান দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতিতে যুক্ত।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার ‘ক্লিন ইমেজ’, দীর্ঘ সংসদীয় অভিজ্ঞতা এবং দলের ভেতরে গ্রহণযোগ্যতা তাকে স্পিকার পদে এগিয়ে রেখেছে। দলীয় সিনিয়রিটি ও প্রশাসনিক দক্ষতাও তাকে শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিষ্ঠা করেছে।

ডেপুটি স্পিকার পদে আলোচনায় কয়েকজন প্রবীণ রাজনীতিক। এদের মধ্যে রয়েছেন- আন্দালিব রহমান পার্থ (বাংলাদেশ জাতীয় পার্টি—বিজেপি চেয়ারম্যান), ড. মুহাম্মদ ওসমান ফারুক (সাবেক শিক্ষামন্ত্রী) ও জয়নাল আবেদীন (বিএনপি ভাইস চেয়ারম্যান)।

নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী আইনসভার উভয় কক্ষে দুই ডেপুটি স্পিকার থাকলেও সরকারদলীয় নয় এমন একজন সদস্যকে মনোনয়ন দেওয়া হবে। জামায়াতের পক্ষ থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে রয়েছেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।

সংসদের উপনেতা পদে আলোচনায় আছেন বিএনপির বর্ষীয়ান নেতা গয়েশ্বর চন্দ্র রায়। তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী ছিলেন। দলীয় সূত্র বলছে, যদি তাকে উপনেতা করা না হয়, তবে অন্য গুরুত্বপূর্ণ সাংসদীয় পদে দায়িত্ব দেওয়া হতে পারে। গয়েশ্বর চন্দ্র রায় সংবাদমাধ্যমকে বলেন, ‘দল যা ভালো বুঝবে সেই দায়িত্ব পালন করব।’

সংসদের চিফ হুইপ পদে আলোচনায় রয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ছয়বারের সংসদ সদস্য ফারুক ২০০৮ সালে বিরোধীদলীয় চিফ হুইপ ছিলেন। এছাড়া সাবেক উপদেষ্টা বরকত উল্লাহ বুলুর নামও আলোচনায় রয়েছে।

সংসদের কার্যপ্রণালীর নিয়ম অনুযায়ী একজন চিফ হুইপের সঙ্গে ছয়জন হুইপ থাকেন। এবারও একাধিক হুইপ নিয়োগের পরিকল্পনা রয়েছে। আলোচনায় থাকা নামগুলো হলো মাহবুব উদ্দিন খোকন, আমান উল্লাহ আমান, মো. ফজলুর রহমান, নুরুল ইসলাম মনি, আহমেদ আযম খান, এ বি এম আশরাফ উদ্দিন নিজান, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রেজা কিবরিয়া এবং শামসুর রহমান শিমুল বিশ্বাস।

গণ-অভ্যুত্থানের পর স্পিকারের পদত্যাগ এবং ডেপুটি স্পিকারের কারাবন্দি অবস্থার প্রেক্ষাপটে প্রথম অধিবেশন কিভাবে পরিচালিত হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। সংবিধান অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকলে প্রবীণ সংসদ সদস্য সভার সভাপতিত্ব করবেন। তার নেতৃত্বেই স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রয়োজনে রাষ্ট্রপতি প্রথম অধিবেশন পরিচালনার জন্য কাউকে মনোনীত করতে পারেন।

এই অধিবেশনেই স্পিকার, ডেপুটি স্পিকার, উপনেতা ও হুইপরা নির্বাচিত হবেন। সংসদের কার্যকারিতা, আইন প্রণয়ন ও সরকারের কর্মসূচির গতিধারার ওপর নির্ভর করবে এই নির্বাচনের ফলাফল। রাজনৈতিক মহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন—প্রধানমন্ত্রী শেষ মুহূর্তে কোনো চমক রাখবেন কি না।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X