সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বন্ধ বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ: বিমান প্রতিমন্ত্রী

কাগজ সংবাদ
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৫ পিএম
বন্ধ বিমানবন্দরগুলো পর্যায়ক্রমে চালু করা হবে—জানালেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ছবি: সংগৃহীত

বিগত সরকারের সময় বিভিন্ন কারণে বন্ধ হয়ে যাওয়া দেশের বিমানবন্দরগুলো পর্যায়ক্রমে পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শুক্রবার দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশের কয়েকটি বিমানবন্দর বন্ধ রয়েছে। বিশেষ করে ঠাকুরগাঁও, নীলফামারী ও বগুড়ার বিমানবন্দর একসময় চালু থাকলেও পরে সেগুলো বন্ধ হয়ে যায়। এসব বিমানবন্দর পুনরায় চালুর বিষয়ে সরকার অগ্রাধিকার দেবে।

জামালপুর-১ আসনের সংসদ সদস্য রশিদুজ্জামান মিল্লাত বলেন, নতুন বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা নেওয়া হলে ময়মনসিংহ বিভাগে তা স্থাপনের বিষয়টি বিবেচনায় থাকবে। তবে নতুন প্রকল্পের আগে বিদ্যমান অবকাঠামো সংস্কার ও চালুর দিকে গুরুত্ব দেওয়া হবে।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান হজের বিমানের টিকিটের দাম কমানোর নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে ইতোমধ্যে হিসাব-নিকাশ করে দেখা হয়েছে যে, বাংলাদেশ বিমানকে লাভজনক রেখেও টিকিটের মূল্য কমানো সম্ভব। সাধারণ মানুষের নাগালের মধ্যেই বিমানের টিকিটের দাম রাখা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারে এসে বিভিন্ন খাতের অবকাঠামো দুর্বল অবস্থায় পাওয়া গেছে এবং নানা অনিয়ম-দুর্নীতির প্রভাব রয়েছে। এসব সমস্যা কাটিয়ে উঠতে সময় ও ধারাবাহিক কাজের প্রয়োজন হবে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে কোনো আপত্তি নেই, তবে বিভ্রান্তিকর ও হলুদ সাংবাদিকতা পরিহার করতে হবে। মিথ্যা বা উসকানিমূলক সংবাদ সমাজে অস্থিরতা সৃষ্টি করে বলেও তিনি উল্লেখ করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, সাংবাদিক ফজলে এলাহী মাকাম, শুভ্র মেহেদী ও খন্দকার রাজু আহমেদ ফুয়াদ বক্তব্য দেন।

এ সময় পুলিশ সুপার চৌধুরী মোহাম্মদ যাবের সাদেক, অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুসসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X