রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

জামায়াত আমিরের অসুস্থতার খবরে প্রধানমন্ত্রীর ফোন

কাগজ সংবাদ
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৪ পিএম
জামায়াত আমির ডা. শফিকুর রহমানের অসুস্থতার খোঁজ নিতে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অসুস্থ হয়ে পড়ার খবর পেয়ে ফোন করে তার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বিষয়টি জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের সাময়িক অসুস্থতার কথা জানতে পেরে প্রধানমন্ত্রী কুশল জানতে চান এবং ফোনে তার সঙ্গে কথা বলেন। এ সময় তারা পরস্পরের কুশল ও সালাম বিনিময় করেন।

সাক্ষাৎকালে জামায়াত আমির ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইফতারের দাওয়াতও দেন। মিয়া গোলাম পরওয়ার জানান, আমিরে জামায়াত প্রধানমন্ত্রীকে সপরিবারে—তার স্ত্রী ও কন্যাসহ—ইফতারে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান এবং দাওয়াতপত্রও প্রদান করা হয়। প্রধানমন্ত্রী তা গ্রহণ করেছেন।

এর আগে মঙ্গলবার রাজধানীর শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে যোগ দেওয়ার কথা ছিল ডা. শফিকুর রহমানের। তবে সেখানে যাওয়ার পথে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

তবে বর্তমানে তার শারীরিক অবস্থা অনেকটাই ভালো। বুধবার দুপুরে বনানীর সামরিক কবরস্থানে শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত করেন তিনি

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

X