সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

একুশে ফেব্রুয়ারি জাতির নতুন প্রেরণা : স্থানীয় সরকার মন্ত্রী

কাগজ ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৫ এএম
কেন্দ্রীয় শহীদ মিনার-এ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রীয় শহীদ মিনার-এ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে নতুন প্রেরণা হয়ে উঠবে। তিনি বলেন, দীর্ঘ সময় পর দেশের মানুষ মুক্ত ও স্বাধীন পরিবেশে শহীদদের স্মরণ করার সুযোগ পেয়েছে, যা জাতির জন্য এক বিশেষ তাৎপর্যপূর্ণ মুহূর্ত।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাঙালির প্রতিটি অধিকার আদায়ের সংগ্রামের মূলে রয়েছে একুশের চেতনা। তিনি মনে করেন, আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ, পরবর্তী গণতান্ত্রিক আন্দোলন এবং সাম্প্রতিক জুলাই বিপ্লব—সবকিছুরই মূল শক্তি বা উৎপত্তি হয়েছে ১৯৫২-র ভাষা আন্দোলনের চেতনা থেকে। এই চেতনা আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার সাহস জোগায়।

দেশের বর্তমান চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলতে গিয়ে স্থানীয় সরকার মন্ত্রী অর্থনীতি ও রাজনীতির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বর্তমানে আমাদের সামনে প্রধান চ্যালেঞ্জ হচ্ছে দেশের অর্থনীতিকে সচল করা এবং রাজনীতিকে আরও সুসংহত করা। আমি বিশ্বাস করি, একুশের চেতনাকে হৃদয়ে ধারণ করে আমরা এই কাজগুলোতে সফল হতে পারব।

মন্ত্রী আরও জানান, ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের শেখায় কীভাবে প্রতিকূলতা কাটিয়ে উঠতে হয়। সেই ত্যাগের মহিমা পাথেয় করে একটি সমৃদ্ধ ও স্থিতিশীল বাংলাদেশ গড়ার পথে সরকার কাজ করে যাচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X