সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

দ্রুত নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা অফিস
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২১ পিএম
নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে। তিনি জানান, দীর্ঘ সময় পর একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠিত হয়েছে—এ কারণে জনগণের প্রত্যাশাও অনেক বেশি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলাদেশ সচিবালয়-এর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দফতর ও সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. দেলোয়ার হোসেন, আইজিপি বাহারুল আলম বিপিএমসহ বিভিন্ন দফতর-সংস্থার প্রধান এবং সংশ্লিষ্ট অনুবিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় যুগ পর একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। ফলে জনগণের প্রত্যাশা স্বাভাবিকভাবেই অনেক বেশি। আমরা দ্রুত আমাদের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন করতে চাই।

তিনি আরও জানান, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কাঠামোগত ও গণতান্ত্রিক সংস্কারের ক্ষেত্রে প্রথমেই অগ্রাধিকার নির্ধারণ করা প্রয়োজন। জনগণের চাহিদা ও সময়ের দাবি অনুযায়ী পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানসমূহের পুনর্গঠন ও নৈতিক মানোন্নয়নের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং দক্ষতা বৃদ্ধি কর্মসূচি গ্রহণের কথাও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, নতুন জনবল নিয়োগের বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের বাজেট মঞ্জুরির সঙ্গে সম্পৃক্ত। সমন্বিত উদ্যোগ ও প্রয়োজনীয় অর্থায়নের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে যুগোপযোগী করে গড়ে তোলা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির জন্য একটি সুস্পষ্ট ও বাস্তবসম্মত পরিকল্পনা প্রয়োজন।” পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল দফতরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X