সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সংরক্ষিত নারী আসন বণ্টনে বিএনপি জোট ৩৫ ও জামায়াত জোট ১৩টি আসন পেতে পারে

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১০ পিএম
সংসদ ভবন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের পর এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে সংরক্ষিত ৫০টি নারী আসন বণ্টন। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, সাধারণ নির্বাচনে প্রাপ্ত আসনের আনুপাতিক হারে বড় দুই জোটের মধ্যে প্রধান অংশ ভাগ হচ্ছে।

বর্তমান হিসাব অনুযায়ী, বিএনপি ও তাদের মিত্ররা পেতে পারে ৩৫টি সংরক্ষিত নারী আসন। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ভাগে যেতে পারে ১৩টি আসন।

বাংলাদেশের সংবিধান অনুযায়ী, সাধারণ নির্বাচনে বিজয়ী দল বা জোটের প্রাপ্ত আসনের ভিত্তিতে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। আইন অনুযায়ী প্রতি ছয়জন নির্বাচিত সংসদ সদস্যের বিপরীতে একটি করে সংরক্ষিত নারী আসন বরাদ্দ থাকে।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করেছে এবং জোটগতভাবে তাদের আসন সংখ্যা দাঁড়িয়েছে ২১১টিতে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসন পেলেও তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মোট আসন সংখ্যা ৭৭টি। এই হিসেব অনুযায়ী বিএনপি জোট এককভাবে সিংহভাগ নারী আসন পেতে যাচ্ছে।

এ ছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়ী হওয়ায় তাদেরও একটি করে সংরক্ষিত নারী আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে, যদি তারা কোনো নির্দিষ্ট জোটে যুক্ত হয়। তবে চূড়ান্ত গেজেট ও শপথ গ্রহণের পর স্বতন্ত্রদের অবস্থান পরিবর্তনের ওপর ভিত্তি করে এই সংখ্যায় সামান্য হেরফের হতে পারে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, সংবিধান অনুযায়ী সাধারণ নির্বাচনের ফলাফল গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করতে হয়। সেই হিসেবে আগামী মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে ইসি এই ভোটের আয়োজন করবে।

বর্তমান আইন অনুযায়ী, নির্বাচিত সংসদ সদস্যরা ভোটার হিসেবে এই নারী আসনের প্রার্থীদের নির্বাচন করবেন। তবে সাধারণত দলগুলো তাদের প্রাপ্য আসন অনুযায়ী একক প্রার্থী মনোনয়ন দেয়ায় ভোটাভুটির প্রয়োজন হয় না। সংসদ সচিবালয় থেকে শপথ নেওয়া সদস্যদের তালিকা পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে রাজনৈতিক দল বা জোটগুলোকে তাদের প্রার্থী তালিকা ইসিতে জমা দিতে হবে।

উল্লেখ্য, চট্টগ্রাম-২ ও ৪ আসনের ফলাফল আদালতের নির্দেশে স্থগিত থাকা এবং বগুড়া-৬ আসন শূন্য ঘোষিত হওয়ায় বর্তমানে ২৯৬টি আসনের গেজেট প্রকাশিত হয়েছে। শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত রয়েছে।

এই চারটি আসনের ফলাফল পরবর্তীতে ঘোষিত হলে সংরক্ষিত নারী আসনের আনুপাতিক হিসেব আবারও পুনর্নির্ধারণ করা হতে পারে। ইসি জানিয়েছে, সংরক্ষিত আসনে নির্বাচন অনুষ্ঠানের জন্য ইতিমধ্যে প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে এবং প্রার্থীদের যোগ্যতা যাচাই শেষে মার্চের শেষ নাগাদ তফসিল ঘোষণা করা হতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X