সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নতুন প্রধানমন্ত্রীকে বরণ করতে সম্পূর্ণ প্রস্তুত সচিবালয়

ঢাকা অফিস
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০২ পিএম
নতুন প্রধানমন্ত্রীকে বরণ করতে সম্পূর্ণ প্রস্তুত সচিবালয়

সচিবালয় নতুন প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদকে স্বাগত জানানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকেই প্রশাসনিক এই কেন্দ্রবিন্দুতে ব্যস্ততা লক্ষ্য করা গেছে। বহু মানুষকে ফুলের মালা হাতে সচিবালয়ে প্রবেশ করতে দেখা গেছে। পাশাপাশি, সকাল থেকেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা ফোর্স সচিবালয়ের বিভিন্ন স্থানে অবস্থান করছে।

সচিবালয়ের বিভিন্ন প্রশাসনিক দপ্তর এবং প্রধানমন্ত্রীর দাপ্তরিক কার্যালয় সাজসজ্জায় ভরা। মন্ত্রিপরিষদ বিভাগের তৃতীয় তলায় অবস্থিত প্রধানমন্ত্রীর কক্ষ মঙ্গলবার বিকালে ধুয়ে-মুছে পরিস্কার করা হয়েছে। একই সঙ্গে, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের অফিসে নতুন নাম ফলক লাগানো হয়েছে এবং অফিস কক্ষগুলো নতুন রূপে সাজানো হয়েছে। নতুন প্রধানমন্ত্রী আজ তার প্রথম কর্মদিবসে সচিবালয়ে উপস্থিত হবেন, এজন্য সচিবালয়ের সবাই আনন্দিত।

এর আগে মঙ্গলবার শপথগ্রহণের মাধ্যমে বাংলাদেশের একাদশ প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। দেশ পরিচালনার প্রথম দিন বুধবার সচিবালয়ে প্রথম অফিস করবেন তিনি। সেখানে মধ্যাহ্নভোজ ও বিকেলে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়ারও কথা রয়েছে। বিকাল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এজন্য সচিবালয়ে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করবেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও। নিজ নিজ মন্ত্রণালয়ের দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে তারা কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভা করবেন এবং চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজ নেবেন। এ ছাড়া সাংবাদিকদের ব্রিফিং করবেন মন্ত্রিসভার সদস্যরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X