সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

দীর্ঘ ৩৫ বছর পর দেশ পেল পুরুষ প্রধানমন্ত্রী

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২১ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু পরিবারের উত্তরসূরি তারেক রহমান নেতৃত্বে বিএনপি সরকার গঠন করল। দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। এই মুহূর্তে দেশের ইতিহাসে ৩৫ বছর পর প্রথমবারের মতো একজন পুরুষ প্রধানমন্ত্রী পদে আসীন হলেন।

এদিকে তারেক রহমান এবং তার পরিবারের ঝুলিতে যুক্ত হলো নতুন রেকর্ড। বিশ্বে অল্প কয়েকটি রাজনৈতিক পরিবার আছে, যাদের তিন সদস্য কোনো দেশের রাষ্ট্র কিংবা সরকারপ্রধানের গুরুদায়িত্ব সামলেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে তারেক রহমানের শপথের মধ্য দিয়ে এই পরিবারগুলোর তালিকায় নাম লেখালো জিয়া পরিবারও। বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার পর এবার দেশ পরিচালনার ভার নিচ্ছেন ছেলে তারেক রহমান।

১৯৯১ সালে প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বেগম খালেদা জিয়া। সে সময় পাঁচটি আসনে জয়ী হয়ে চমক সৃষ্টি করেছিলেন বিএনপি চেয়ারপারসন। ঠিক ৩৫ বছর পর তারই যোগ্য উত্তরসূরি তারেক রহমানও নিজের প্রথম নির্বাচনে অংশ নিয়ে বাজিমাত করেন। প্রথম নির্বাচনে অংশ নিয়ে দুই আসনেই দাপুটে জয় পান তিনি। মা ও ছেলের এই রাজনৈতিক পুনরুত্থানের সাদৃশ্যকে ইতিবাচক হিসেবে দেখছে দেশের মানুষ।

১৯৯০ সালের গণ-অভ্যুত্থানে স্বৈরাচার এরশাদ সরকারের পতনের পর থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদটি অলংকৃত করে আসছিলেন দুই নারী নেত্রী বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা। ১৯৯০ সালে কাজী জাফর আহমেদ ছিলেন বাংলাদেশের সর্বশেষ পুরুষ প্রধানমন্ত্রী। এরপর থেকে ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮ এবং পরবর্তী নির্বাচনগুলোতে পর্যায়ক্রমে খালেদা জিয়া ও শেখ হাসিনাই সরকার প্রধানের দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবে শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের হাত ধরে যে নির্বাচনের চাকা ঘুরেছে, তাতেই দীর্ঘ ৩৫ বছর পর একজন পুরুষ প্রধানমন্ত্রীর অভিষেকের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ।

চব্বিশের বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে তারেক রহমানের হাত ধরে নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছেন ভোটাররা। এখন কেবল অপেক্ষা, কখন শপথ নিয়ে ৩৫ বছরের সেই ‘নারী নেতৃত্ব’ যুগের আনুষ্ঠানিক অবসান ঘটিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা করবেন তারেক রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে বিএনপি জোটগতভাবে ২১২ আসনে জয় পায়। এর মধ্যে ধানের শীষ প্রতীকে এককভাবে ২০৯ আসন জয়লাভ করে বিএনপি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X