সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথের প্রস্তুতি

ঢাকা অফিস
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৭ পিএম
সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথের প্রস্তুতি

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ পর্ব শেষ হওয়ার পর এবার দেশের রাজনৈতিক অঙ্গনে নজর নতুন মন্ত্রিসভা গঠনের দিকে। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠান।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন। ইতোমধ্যে শপথ অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং তালিকাভুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেছেন।

সংসদ সদস্য হিসেবে যারা শপথ নিয়েছেন, তাদের মধ্য থেকেই নতুন মন্ত্রিসভার সদস্যদের নির্বাচন করা হয়েছে। রাজনৈতিক মহলে এখন আলোচনা—কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন।

আজকের অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব পাচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন সরকারের যাত্রা শুরু হবে।

এর আগে সকাল ১০টায় তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা প্রধান নির্বাচন কমিশনারের কাছে শপথ বাক্য পাঠ করেন। পরে দুপুর ১২টায় জামায়াত ও তাদের জোটের সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X