সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

একই সঙ্গে দুটি শপথ নিলেন এনসিপির এমপিরাও

ঢাকা অফিস
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৭ পিএম
একই সঙ্গে দুটি শপথ নিলেন এনসিপির এমপিরাও

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। একই সঙ্গে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দ্বিতীয় ধাপে শপথ নেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১:৩০ টায়, তরুণদের নিয়ে গঠিত দলের এমপিরা সংসদে শপথ নেন। শপথ অনুষ্ঠানে তাদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এমএম নাসির উদ্দিন।

শপথ নেওয়া এনসিপির সংসদ সদস্যরা হলেন- হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, আকতার হোসেন, আব্দুল হান্নান মাসুদ, আতিকুর রহমান মোজাহিদ এবং আব্দুল্লাহ আল আমিন।

এনসিপির এমপিদের শপথ নেওয়ার আগে শপথ নেন জামায়াত জোটের অন্য এমপিরা। তারা একসঙ্গে দুটি শপথ নেন। সেই শপথে এনসিপির এমপিরা না থাকায় খবর ছড়িয়ে পড়ে এনসিপির সংসদ সদস্যরা শপথে অংশ নেবে না। হান্নান মাসুদ ও আতিকুর গণমাধ্যমকে জানিয়েছিল, তারা শপথে অংশ না নেওয়ার কথা ভাবছেন। কিন্তু শেষ পর্যন্ত তারা শপথে অংশ নেন।

এর আগে শপথ নিতে এনসিপির এমপিরা সংসদ ভবনের লবিতে হাজির হন। দুপুর ১ টা ২২ মিনিটে কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে তাদের শপথ অনুষ্ঠান শুরু হয়। শপথকালে হাসনাত আব্দুল্লাহকে সেই চিরাচিত গেঞ্জি, আকতারের কোট এবং নাহিদ ইসলামকে শার্ট পরে শপথ নিতে দেখা গেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X