সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

খোলা আকাশের নিচে কেন শপথ পাঠ!

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৭ পিএম
জাতীয় সংসদ ভবন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো শপথ গ্রহণের মাধ্যমে। প্রথম ধাপে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) শপথ গ্রহণ করান।

তবে এবার চিরাচরিত রীতি ভেঙে মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে খোলা আকাশের নিচে, জাতীয় সংসদ দক্ষিণ প্লাজায়। বিকেল ৪টায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যা বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার আনুষ্ঠানিক যাত্রার সূচনা হিসেবে গণ্য হচ্ছে।

চিরাচরিত রীতি অনুযায়ী মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বঙ্গভবনের দরবার হলে। তবে এবার সেই ধারাবাহিকতা থাকছে না।

খোলা আকাশের নিচে বা বিশাল জনসমক্ষে শপথ গ্রহণ করার মূল উদ্দেশ্য হলো স্বচ্ছতা নিশ্চিত করা। জনগণের সামনে নিজের দায়বদ্ধতা প্রকাশ করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতীকী প্রদর্শন। এটি নেতা ও সাধারণ মানুষের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করে, শপথের গুরুত্ব ও পবিত্রতা বৃদ্ধি করে এবং অনুষ্ঠানের বিশালতা সবার কাছে দৃশ্যমান করে। খবর ডয়চে ভেলে (ডিডাব্লিউ)

জনগণের দায়বদ্ধতা: এটি প্রমাণ করে যে সরকার জনগণের দ্বারা ও জনগণের প্রতি দায়বদ্ধ।

উন্মুক্ত ও স্বচ্ছ অনুষ্ঠান: এতে কোনো লুকোছাপা থাকে না, সবার সামনে শপথ নেওয়া হয়।

ঐতিহাসিক ও প্রতীকী তাৎপর্য: এটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে ইতিহাসের অংশ হয়ে থাকে।

সহজ অংশগ্রহণ: প্রচুর মানুষ বা সমর্থকদের সরাসরি দেখার সুযোগ তৈরি হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X