মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমান কোথায় উঠবেন?

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১০ পিএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৫ পিএম
তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের পর দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি নতুন সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে। দলটির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন—এমন রাজনৈতিক বাস্তবতায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তাঁর সরকারি বাসভবন।

দীর্ঘ প্রায় দেড় যুগ লন্ডনে অবস্থানের পর গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। বর্তমানে তিনি রাজধানীর গুলশান-২ এলাকায় নিজ বাসায় অবস্থান করছেন। তবে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর তাঁর সরকারি আবাস কোথায় হবে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে জোর আলোচনা।

দীর্ঘদিন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত গণভবন এখন আর সেই ভূমিকা পালন করছে না। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা-এর বাসভবন গণভবনকে ‘জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে রূপান্তরের সিদ্ধান্ত নেয় মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।

এরই মধ্যে জাদুঘরটি উদ্বোধন করা হয়েছে। ফলে এটি এখন আর প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে ব্যবহারের সুযোগ নেই। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর জন্য নতুন বাসভবন নির্ধারণ করা একটি বড় চ্যালেঞ্জ।

খোঁজ নিয়ে জানা যায়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় সংসদ ভবনের উত্তর পাশে অবস্থিত স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন দুটিকে একীভূত করে প্রধানমন্ত্রীর নতুন বাসভবন তৈরির পরিকল্পনা করা হয়। ধারণা করা হচ্ছে, দায়িত্ব নেওয়ার পর তারেক রহমান এই সুসজ্জিত ও উচ্চ নিরাপত্তাসম্পন্ন এলাকাতেই অবস্থান করবেন। এটি সংসদ ভবনের খুব কাছে হওয়ায় দাপ্তরিক কাজেও সুবিধা হবে।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা: সংশ্লিষ্টরা বলছেন, জাতীয় সংসদ ভবন সংলগ্ন নতুন বাসভবনের সংস্কার কাজ শেষ না হওয়া পর্যন্ত সাময়িকভাবে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় থাকতে পারেন সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এখানেই অবস্থান করছেন।

গুলশানের বাসভবন: খোঁজ নিয়ে জানা যায়, লন্ডন থেকে ফেরার পর বর্তমানে তারেক রহমান তার পরিবারের সঙ্গে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে বসবাস করছেন। এটি বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’র একদম পাশেই অবস্থিত। ব্যক্তিগত নিরাপত্তার খাতিরে বা পারিবারিকভাবে থাকতে চাইলে তিনি প্রধানমন্ত্রীর দাপ্তরিক কাজের বাইরে এখানেও সময় কাটাতে পারেন। তবে প্রটোকল ও নিরাপত্তার কারণে তাকে শেষ পর্যন্ত রাষ্ট্রীয় কোনো ভবনেই স্থানান্তরিত হতে হবে বলে সংশ্লিষ্টরা জানান।

কঠোর নিরাপত্তা ব্যবস্থা: এরই মধ্যে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স (SSF) তাদের নিরাপত্তা পরিকল্পনা শুরু হয়েছে। তিনি যেখানেই থাকুন না কেন, সেই এলাকাটি রাজধানীর অন্যতম ‘হাই-সিকিউরিটি জোন’ হিসেবে ঘোষিত হবে। বিএনপির একাধিক নেতা জানান, তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে যাত্রা কেবল ক্ষমতার পরিবর্তন নয়, বরং একটি নতুন যুগের সূচনা। বাসভবন যেখানেই হোক, সাধারণ মানুষের প্রত্যাশা—তিনি অতীতের গণভবনের দেয়াল ভেঙে জনগণের কাছাকাছি থেকে রাষ্ট্র পরিচালনা করবেন।

জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বলেন, আমার কাছে কোনো বিস্তারিত তথ্য নেই। যতটুকু জানি যে, প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমান নতুন কোনো ঠিকানায় যাবেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X