মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

জামায়াত নেতকর্মীদের উপর হামলার অভিযোগ নিয়ে নবনির্বাচিত ৫ এমপির সংবাদ সম্মেলন

কাগজ সংবাদ
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৪ পিএম
নির্বাচনে বিভিন্ন স্থানে সংঘসের বিষয় শুক্রবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জামায়াত ইসলামের ৫ প্রার্থী। ছবি: গ্রামের কগজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতায় যশোরের ৬টি সংসদীয় এলাকায় অন্তত ৩০টি হামলায় জামায়াতের অর্ধশতাধিক কর্মী, সমর্থক আহত ও বাড়িঘর ভাংচুরের অভিযোগ করছে জেলা জামায়াত। শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন যশোরের পাঁচটি আসনে নবনির্বাচিত সংসদ সদস্য। জেলা জামায়াতের আয়োজনে এই সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, জেলা জামায়াতের আমির যশোর-৪ আসন থেকে নির্বাচিত অধ্যাপক মো. গোলাম রসুল, যশোর-১ (শার্শা) আসনে নির্বাচিত জামায়াতের মাওলানা আজিজুর রহমান, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে নির্বাচিত জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, যশোর-৫ (মণিরামপুর) আসনে নির্বাচিত জামায়াতে ইসলামীর গাজী এনামুল হক ও যশোর-৬ (কেশবপুর) আসনে নির্বাচিত জামায়াতে ইসলামীর অধ্যাপক মোক্তার আলী। এছাড়াও যশোর-৩ (সদর) আসনে জামায়াতের পরাজিত প্রার্থী আব্দুল কাদেরও বক্তব্য দেন। তারা নিজ নিজ এলাকার সহিংসতার চিত্র তুলে ধরেন সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমির ও যশোর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল বলেন, ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হল। যশোর জেলায় বিভিন্ন আসনে নির্বাচনের আগে মহিলা ভোট কর্মীদের নির্যাতন করা হয়েছে। বৃহস্পতিবার যশোরের ব্যালট বিপ্লবে যশোরের ছয়টি আসনের ৫টিতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ৫ জন প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন। ভোটের ফলাফল প্রকাশের পর দাঁড়িপাল্লা প্রতীকের ভোটার কর্মী ও নেতা কর্মীদের ওপর হামলা করা হচ্ছে। বৃহস্পতিবার ঝিকরগাছার নাভারণ ইউনিয়নের বায়সা গ্রামের বিএনপির কর্মীরা জামায়াতের সমর্থক রেজাউল হোসেনের পেটে ছুড়িকাঘাত করেছে। আহত রেজাউল শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বায়সা বাজারের ব্যবসায়ীদের দোকান খুলতে বাধা দেওয়া হচ্ছে। গ্রামের নারী ভোটার মনিকা বেগমকে মারধর করে রক্তাক্ত জখম করেছে। বিভিন্ন গ্রামে ভোটারদের হুমকি ধামকি দেয়া হচ্ছে। চৌগাছায় জগদীশপুর ইউনিয়নের আড়কান্দি গ্রামে মসজিদের ইমাম মোয়াজ্জিন ও কমিটি থেকে জামায়াতে ইসলামীর লোকদের বের করে দেয়ার হুমকি দেয়া হয়েছে।

চৌগাছা উপজেলা ফুলসারা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আবেদ আলীর বাড়িতে রামদা, লোহার রড, বাঁশের লাঠিসহ ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করেছে। বাড়ির জানালার গ্লাস ভাঙচুর করেছে এলাকার মেহের আলী, রবিউল ইসলাম, ইমামুল, আল আমিন, হোসেন আলী, বাবু, রাজ্জাক, মুনতাজসহ অজ্ঞাত আরো অনেকে।

ফুলসারা ইউনিয়নের দুর্গাবরকাটি গ্রামের সাবেক মেম্বর তোফাজ্জেল এর বাড়ি-ঘর ভাংচুর করা হয়েছে। তাঁর মেয়েকে বেধড়ক পিটিয়েছে। তাকে শ্লীলতাহানি করেছে। মেয়েটি ঘটনার পর আত্মহত্যার চেষ্টা করেছে।

শার্শা উপজেলার বেলতা গ্রামে নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়ার কারণে জামায়াতে ইসলামীর নেতা কর্মীদের ওপর হামলা করছে বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার বেলতা গ্রামে জামায়াতের নির্বাচনী কাজ চলাকালে বিএনপির স্থানীয় নেতা মৃত অমর বিশ্বাসের দুই ছেলে মিলন বিশ্বাস (৬৫) ও তরিকুল বিশ্বাসের (৫৫) নেতৃত্বে একটি দল অতর্কিত হামলা চালায়। হামলায় অংশ নেয় মনসুর (৫০) ও তার দুই ছেলে মারুফ (২৫) ও মামুন (২৪), লতা ডাক্তারের ছেলে জীম (২০), এক্সরের ছেলে টিপু (২৪), মসলেমের ছেলে ওদু বিশ্বাস (৪২) এবং মৃত কাওসারের ছেলে টুকু বিশ্বাস (৫৬)। হামলাকারীরা লাঠিসোঁটা নিয়ে জামায়াত কর্মীদের ওপর চড়াও হয়। এতে কয়েকজন আহত হন। এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। শার্শা উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নে বিএনপির নেতা আহসান হাবীব খোকন ও আরমানের নেতৃত্বে দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার মাধ্যমে পরিকল্পিতভাবে এলাকায় ভয়ভীতি ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। এমনকি একজন প্রিজাইডিং অফিসারকেও মারধর করা হয়েছে।

বৃহস্পতিবার নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে বিজয়ী হলেও নির্বাচনের পরপরই বিএনপির নেতাকর্মীরা প্রতিশোধমূলক সহিংসতায় জড়িয়ে পড়েছে। এসব ঘটনার ফলে জামায়াতের শত শত নেতাকর্মী নিরাপত্তাহীনতায় ভুগে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন।

সদর উপজেলার সুজলপুরের জামতলার মোড়ে কে বা কারা বৃহস্পতিবার রাতে ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর শুক্রবার সকালে জামায়াত কর্মী সুমনের বাড়িতে ১০টি মোটরসাইকেলে করে বলে বিএনপির ৩০জন গিয়ে তাকে খোঁজাখুঁজি করে। ওইসময় সুমন বাড়িতে ছিলেন না। তারা সুমনকে হত্যার হুমকি দিচ্ছে।

হামলায় আহত জামায়াত কর্মীরা শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। নির্বাচন পরবর্তী সহিংসতা ও প্রতিশোধমূলক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শার্শা, মণিরামপুর, কেশবপুর, বাঘারপাড়া অভয়নগরেও অনুরূপ সন্ত্রাসী কার্যকলাপ চলমান। তিনি দোষীদের আইনের আওতায় এনে এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে করার দাবি জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধ্যাপক গোলাম রসুল বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ভালো ছিল। তবে নির্বাচন পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা সন্তোষজনক নয়। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাবো, জাতির এই ক্রান্তিকালে দেশের পরিবেশ শান্ত রাখার জন্য আরও শক্ত অবস্থান থাকতে হবে। যশোরের পরিস্থিতি শান্ত রাখার জন্য তাদেরকে আরও আন্তরিক হতে হবে।

এ যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, হামলা সংক্রান্ত তথ্য আমাদের কাছে নেই। জামায়াতের পক্ষে থেকে আমাদের নেতাকর্মীদের জড়িত থাকার প্রমাণ দিলে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

যশোরে স্ত্রী হত্যায় স্বামীর বিরুদ্ধে মামলা, চাকু উদ্ধার

X