মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

যশোর-৩ আসনে অনিন্দ্য ইসলাম অমিত বেসরকারিভাবে নির্বাচিত

কাগজ সংবাদ
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০১ পিএম
বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বেসরকারিভাবে নির্বাচিত। ছবি: সংগৃহীত

যশোরের রাজনীতির কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত যশোর-৩ (সদর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। ১৯০টি কেন্দ্রের সব কটির প্রাপ্ত ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।র রাজনীতির কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত যশোর-৩ (সদর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। ১৯০টি কেন্দ্রের সব কটির প্রাপ্ত ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ১৯০টি কেন্দ্রে মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ধানের শীষ অনিন্দ্য ইসলাম অমিত ১,৭৩,০২৩ ভোট পেয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল কাদের (দাঁড়িপাল¬া) পেয়েছেন ১,৬৫,১২৯ ভোট। অনিন্দ্য ইসলাম অমিত ৭,৮৯৪ ভোটের ব্যবধানে জামায়াত প্রার্থীকে পরাজিত করেছেন।

যশোর সদর উপজেলার (বাসুন্দিয়া ইউনিয়ন ব্যতীত) এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৬,১৩,৪৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩,০৭,৫৪৯ জন এবং নারী ভোটার ৩,০৫,৯০১ জন। ১৯০টি কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত।

সকাল থেকেই ধানের শীষের অনিন্দ্য ইসলাম অমিত এবং জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল কাদেরের মধ্যে সেয়ানে সেয়ানে লড়াই চলে। বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের ঘোষিত ‘নির্বাচনই গণতন্ত্র পুনরুদ্ধারের পথ’–এই স্লোগানকে কেন্দ্র করে যশোর সদরে দলটির তৃণমূল কর্মীরা ব্যাপক সক্রিয় ছিল। অন্যদিকে, জামায়াত আমিরের অনুসারীরাও শক্ত অবস্থানে ছিল, যা ভোটের ব্যবধানে ফুটে উঠেছে। ফলাফল ঘোষণার পর থেকেই যশোর শহরে বিএনপির নেতা-কর্মীরা মিছিল শুরু করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

যশোরে স্ত্রী হত্যায় স্বামীর বিরুদ্ধে মামলা, চাকু উদ্ধার

কালীগঞ্জে সর্বত্র মাদকের রমরমা ব্যবসা / হুমকির মুখে যুবসমাজ, আতঙ্কে অভিভাবকরা

২০২৬-২৭ বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে

দেশের ১৪ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

নড়াইলে ইয়াবাসহ যুবক গ্রেফতার, ২ মাসের কারাদণ্ড

স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে!

X