মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

বেলাল উদ্দিন আটক: অর্ধ কোটি টাকা উদ্ধারের অভিযোগকে ‘সাজানো নাটক’ বলল জামায়াত

কাগজ ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৪ পিএম
বেলাল উদ্দিন আটক: অর্ধ কোটি টাকা উদ্ধারের অভিযোগকে ‘সাজানো নাটক’ বলল জামায়াত

ঠাকুরগাঁও জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে প্রায় অর্ধ কোটি টাকাসহ আটক করার ঘটনাকে আইনশৃঙ্খলা বাহিনীর ‘সাজানো নাটক’ বলে দাবি করেছে দলটি। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের এ অভিযোগ তুলে বলেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত একটি অপপ্রয়াস।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ বক্তব্য দেন।

এহসানুল মাহবুব জোবায়ের দাবি করেন, ঠাকুরগাঁও জামায়াতের আমির বেলাল উদ্দিন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি বলেন, এয়ারপোর্টের মতো একটি উচ্চ নিরাপত্তাবেষ্টিত স্থানে এ ধরনের ঘটনা ঘটার বিষয়টি অত্যন্ত প্রশ্নবিদ্ধ। আমরা মনে করি, এটি পূর্বপরিকল্পিত এবং সাজানো।

তার অভিযোগ, জামায়াতে ইসলামীকে জনমনে বিতর্কিত করতে এবং নির্বাচনের আগে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতার অভিযোগও তোলেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, একটি সন্ত্রাসী গোষ্ঠী শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে। জনগণ যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে না পারে, সেই চক্রান্ত চলছে।

তিনি আরও দাবি করেন, সাম্প্রতিক সময়ে তাদের প্রার্থীর আসনে নির্বাচনি বুথ ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে বলেও অভিযোগ করেন।

এহসানুল মাহবুব জোবায়ের অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে দলটির নির্বাচনি এজেন্টদের কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং হামলার শিকার হতে হচ্ছে।

তিনি বলেন, আমাদের আশঙ্কা, প্রশাসনের একটি অংশ একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি ঝুঁকে পড়েছে, যা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X