মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

পোস্টাল ব্যালট গণনায় সামান্য বিলম্ব হতে পারে : ইসি সচিব

ঢাকা অফিস
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১২ পিএম
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

পোস্টাল ব্যালটের ফলাফল প্রকাশে কিছুটা বিলম্ব হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তবে তিনি স্পষ্ট করে বলেন, এ বিলম্ব কোনোভাবেই দীর্ঘায়িত হবে না এবং সময়মতো ফলাফল প্রকাশের জন্য ইসি সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচন কমিশন ও তথ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত মিডিয়া সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ইসি সচিব জানান, পোস্টাল ব্যালট ব্যবস্থার কারণে এবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আলাদা একটি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে, যা অতীতে ছিল না। পোস্টাল ব্যালটের ব্যালট পেপারের কাঠামোগত বৈশিষ্ট্যের কারণে একাধিকবার যাচাই-বাছাই করতে হয়। ফলে অন্যান্য ভোটকেন্দ্রের তুলনায় পোস্টাল ব্যালটের ফলাফল প্রকাশে কিছুটা বেশি সময় লাগতে পারে। তবে এই প্রক্রিয়া দক্ষতার সঙ্গে সামাল দেওয়ার চেষ্টা চলছে বলে তিনি জানান।

আখতার আহমেদ বলেন, পোস্টাল ব্যালটসহ প্রতিটি কেন্দ্রের ফলাফল ধাপে ধাপে প্রকাশ করা হবে। নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে। নির্বাচনে কে বিজয়ী হলেন, কে পরাজিত হলেন এবং কে কত ভোট পেয়েছেন—এসব সঠিক ও নির্ভুল তথ্যই জনগণের সামনে তুলে ধরা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ইনশাল্লাহ একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে।

তিনি বলেন, আর ৪৩ ঘণ্টা পরই আমাদের ভোট। ভোটে আমরা এবার দুটো ব্যালটে ভোট দেবো। একটা হচ্ছে আগামী পাঁচ বছরের জন্যে সরকার নির্ধারণ, আরেকটা আগামী শতাব্দীর জন্য বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কাঠামোর রূপরেখা নির্ধারণ। দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা আরেকটার সম্পূরক। এই দুটো ভোটকে একসঙ্গে পরিচালনা করা প্রচণ্ড রকমের চ্যালেঞ্জ। তবে আমরা করতে পেরেছি। প্রার্থী মারা যাওয়ায় স্থগিত হওয়া একটি আসন ছাড়া ২৯৯ আসনে এরইমধ্যে ব্যালট পেপারসহ নির্বাচনী সব উপকরণ চলে গেছে। অর্থাৎ ভোটগ্রহণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন মাহেন্দ্রক্ষণের অপেক্ষা।

ইসি সচিব আরও বলেন, আমরা আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ে একটি যুগান্তকারী সন্ধিক্ষণে আসবো। আমাদের শুভ সূচনা হবে। আর ওই সময়টুকুর জন্যই আমরা এখন অপেক্ষমাণ। তবে এ জায়গায় আসাটা খুব সহজ ছিল না। একটু একটু করে ধাপে ধাপে আসতে পেরেছি। অতএব উৎসবমুখর পরিবেশে অবাধ, সুন্দর, সুষ্ঠু ও অর্থবহ নির্বাচন উপহার দেওয়াই আমাদের লক্ষ্য।

সাংবাদিকদের উদ্দেশ্যে আখতার আহমেদ বলেন, আমরা তথ্য সর্বাহ করে তথ্য দেবো। তথ্যের ব্যাখ্যাটাও থাকবে। কিন্তু অপতথ্য ও অপপ্রচার থেকে আমরা বিরত থাকবো। সত্য যতই নির্মম কঠিন হোক না কেন আমরা সেটাই বলবো। বিদেশি সংবাদকর্মীরা আসছেন। তারাও দায়িত্ব পালন করবেন।

এ সময় আরও বক্তব্য রাখেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X