সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সংসদ নির্বাচন: ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে নামছেন

কাগজ ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩১ পিএম
নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে দেশজুড়ে মাঠে নামছেন ৬৫৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। নির্বাচনী কর্মকাণ্ড তদারকি ও অপরাধ দ্রুত নিষ্পত্তির জন্য এই ম্যাজিস্ট্রেটরা আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত কাজ করবেন।

নির্বাচন কমিশনের নির্দেশনায় প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ভোটগ্রহণের আগে দুই দিন, ভোটের দিন এবং পরের দুই দিন ম্যাজিস্ট্রেটরা সরাসরি ‘দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অর্ডার, ১৯৭২’-এর ধারা ৮৯ অনুযায়ী নির্বাচনী অপরাধ গ্রহণ ও সামারি ট্রায়াল পরিচালনা করবেন।

ভোটকেন্দ্র দখল, ভোটদানে বাধা প্রদান বা বিশৃঙ্খলা সৃষ্টি সহ অন্যান্য তফসিলি অপরাধের ক্ষেত্রে তারা ‘সামারি ট্রায়াল’ পরিচালনা করবেন। বিচারকরা আইনি কার্যক্রম দ্রুততর করার জন্য সহকারী, স্টেনোগ্রাফার এবং জেলা প্রশাসনের প্রয়োজনীয় যানবাহন ও পুলিশ নিরাপত্তা পাবেন।

দেশের ৩০০টি নির্বাচনী আসনে বিচারকদের সরাসরি দায়িত্ব দেয়া হয়েছে। প্রতিটি আসনে এক বা একাধিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন এবং তারা প্রতিটি মামলা দ্রুত নিষ্পত্তি করে ৭২ ঘণ্টার মধ্যে ইসি সচিবালয়ে প্রতিবেদন জমা দেবেন।

ইসি আশা করছে, এই পদক্ষেপ নির্বাচনের স্বচ্ছতা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X