সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঘরে বসেই ভোটকেন্দ্র ও বুথ জানতে অ্যাপ ব্যবহার করুন

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৯ পিএম
ভোটকেন্দ্র ও বুথ জানতে অ্যাপ ব্যবহার করুন

মাত্র ছয় দিনের মধ্যে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন ২০২৬। রাজনৈতিক দল ও তাদের সমর্থকরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন, ভোট প্রার্থনা করছেন এবং ভোটার স্লিপ সংগ্রহ করছেন। কিন্তু, ভোটাররা কি জানেন কোন কেন্দ্রের কোন বুথে তারা ভোট দিতে যাবেন?

ভোটারদের এই তথ্যগুলো সহজে পেতে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই অ্যাপ ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বরের মাধ্যমে ভোটাররা ঘরে বসেই নিজেদের ভোটকেন্দ্রের নাম, বুথ নম্বর ও অবস্থান জানতে পারবেন।

ভোটারদের এই তথ্য দ্রুত ও সহজে পৌঁছানোর জন্য নির্বাচন কমিশন (ইসি) চালু করেছে একটি মোবাইল অ্যাপ – ‘Smart Election Management BD’। এই অ্যাপ ব্যবহার করে ভোটাররা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বরের মাধ্যমে ঘরে বসেই নিজের ভোটকেন্দ্রের নাম, বুথ নম্বর এবং অবস্থান জানতে পারবেন।

অ্যাপটি থেকে নিবন্ধিত রাজনৈতিক দলের তথ্য, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের হলফনামা, নির্বাচনসংক্রান্ত বিভিন্ন তথ্য এবং নির্বাচনের ফলাফলও জানা যাবে।

অ্যাপটি ইনস্টল করার পর ভোটারের জন্মতারিখ ও ভোটার আইডি কার্ডের নম্বর দিলে প্রয়োজনীয় সব তথ্য প্রদর্শিত হবে। এর মধ্যে রয়েছে ভোটার আইডি নম্বর, ভোট দেওয়ার জন্য নির্ধারিত ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা, ভোট দেওয়ার সিরিয়াল নম্বর বা ভোটিং সিরিয়াল নম্বরসহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত ভোট নেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X