সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে তারেক রহমানের নির্বাচনী জনসভা হবে স্মরণকালের বৃহত্তম সমাবেশ - অমিত

শিমুল ভূইয়া
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৫ পিএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২২ পিএম
যশোরে তারেক রহমানের নির্বাচনী জনসভা হবে স্মরণকালের বৃহত্তম সমাবেশ - অমিত। ছবি: গ্রামের কাগজ

যশোরে প্রথমবারের মতো সাংগঠনিক জনসভায় অংশ নিতে আসছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। সোমবার দুপুর দেড়টায় হেলিকপ্টারে তিনি যশোরে পৌঁছাবেন। তার আগমনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। তারেক রহমানের এই নির্বাচনী সমাবেশ যশোরের স্মরণকালের বৃহত্তম জনসমাবেশে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ আসনের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। রোববার দুপুরে প্রেসক্লাব যশোরে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা ও উপজেলা বিএনপির যৌথ উদ্যোগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, তারেক রহমান সোমবার দুপুর দেড়টায় হেলিকপ্টারে যশোরে পৌঁছাবেন। জনসভায় তিনি যশোরসহ আশপাশের সাতটি জেলার ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং দেশ গঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন।

তিনি আরও বলেন, এবারই প্রথম কোনো রাজনৈতিক দল শহরের ভেতরে নয়, শহরের বাইরে গিয়ে জনসভা আয়োজন করছে। আমরা জনগণের জন্য রাজনীতি করি। তাই শহরের মানুষ যেন ভোগান্তিতে না পড়েন সেই চিন্তা থেকেই যশোর শহরের উপশহর মাঠে সমাবেশের আয়োজন করা হয়েছে। এরপরও যদি সাধারণ মানুষের সামান্য কষ্ট হয়, সেজন্য আমরা আগেই ক্ষমা প্রার্থনা করছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অমিত বলেন, মানুষের উপস্থিতি বাড়ানোর জন্য আমাদের কোনো নির্দিষ্ট টার্গেট নেই। যারা সমাবেশে আসবেন, তারা ভালোবাসা ও আবেগ থেকেই আসবেন। যশোরবাসীর জন্য আমাদের অনেক দাবি রয়েছে, যা লিখিত আকারে তারেক রহমানের কাছে তুলে ধরা হবে। বিশেষ করে ভবদাহ সমস্যার সমাধানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, মুনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু, বিএনপি নেতা হাজী আনিছুর রহমান মুকুলসহ দলীয় নেতৃবৃন্দ।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিতসহ বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X