সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের ভাইস-চেয়ার বাংলাদেশ

কাগজ ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১২:৫৩ পিএম
জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের ভাইস-চেয়ার বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্যের ধারাবাহিকতায় নতুন মাইলফলক যুক্ত হলো। সর্বসম্মতিক্রমে ২০২৬ সালের জন্য জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের (পিবিসি) ভাইস-চেয়ার নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে পিবিসির পাঁচ সদস্যের ব্যুরো নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ গুরুত্বপূর্ণ এই পদে নির্বাচিত হয়।

শুক্রবার (৩০ জানুয়ারি) নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন জানায়, কমিশনের ২০তম অধিবেশনের প্রথম সভায় সদস্য রাষ্ট্রগুলো মরক্কোকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে। পাশাপাশি জার্মানি, ব্রাজিল, ক্রোয়েশিয়া এবং বাংলাদেশ ভাইস-চেয়ার নির্বাচিত হয়।

জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশন একটি আন্তঃসরকারি উপদেষ্টা সংস্থা, যা সংঘাত-প্রবণ ও সংঘাত-পরবর্তী দেশগুলোতে শান্তি প্রতিষ্ঠা ও স্থিতিশীলতা জোরদারে কাজ করে। ৩১ সদস্যবিশিষ্ট এই কমিশনের সদস্যরা সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং জাতিসংঘের বড় আর্থিক ও সৈন্য অবদানকারী দেশগুলোর মধ্য থেকে নির্বাচিত হয়।

২০০৫ সালে প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ এই কমিশনের সক্রিয় সদস্য। এর আগে বাংলাদেশ ২০১২ ও ২০২২ সালে চেয়ার এবং ২০১৩ ও ২০২৩ সালে ভাইস-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেছে। ফলে শান্তি রক্ষা ও শান্তি বিনির্মাণ কার্যক্রমে বাংলাদেশের অভিজ্ঞতা ও অবদান আন্তর্জাতিক মহলে স্বীকৃত।

সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভাইস-চেয়ার হিসেবে দায়িত্ব গ্রহণ করে। অনুষ্ঠানে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি এবং মহাসচিবের পক্ষে শেফ দে ক্যাবিনেট উপস্থিত ছিলেন এবং পিবিসির কার্যক্রম ও নীতিমালার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশের প্রতিনিধিদল এক বিবৃতিতে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আস্থা রাখার জন্য কমিশনের সদস্যদের ধন্যবাদ জানায়। পাশাপাশি জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা, চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X