সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নির্বাচন ও গণভোট: ব্যয় ৩,১৫০ কোটি টাকা ছাড়াল

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৫:১৭ পিএম
নির্বাচন কমিশন (ইসি)।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে গণভোট আয়োজনের সিদ্ধান্তের ফলে সরকারি নির্বাচনি ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, দুটি নির্বাচনের মোট ব্যয় দাঁড়িয়েছে ৩,১৫০ কোটি টাকায়।

গণভোট প্রচারণার জন্য নির্বাচনি বাজেট থেকে ৬টি মন্ত্রণালয়কে মোট ১৪০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় বরাদ্দ পেয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এছাড়া সাংস্কৃতিক, তথ্য, ধর্ম, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ও এই বরাদ্দের আওতাভুক্ত।

নির্বাচন কমিশনের সূত্র জানায়, এলজিইডি ৭২ কোটি টাকা, সাংস্কৃতিক মন্ত্রণালয় ৪৬ কোটি টাকা পেয়েছে। তথ্য, ধর্ম, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় তুলনামূলকভাবে কম অর্থ পেয়েছে। এর মধ্যে চারটি মন্ত্রণালয় ইতোমধ্যেই বরাদ্দ গ্রহণ করেছে, বাকি দুটি অনুমোদনের পর অর্থ গ্রহণ করবে।

নির্বাচনি ব্যয়ের বড় অংশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বরাদ্দ করা হয়েছে ১,৪০০ কোটি টাকা, যা দেশের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহার হবে। নির্বাচন পরিচালনার খাতে বরাদ্দ হয়েছে আরও ১,২০০ কোটি টাকা, ফলে মোট নির্বাচনি ব্যয় তিন হাজার কোটি টাকার সীমা অতিক্রম করেছে।

ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানান, শুরুতে সংসদ নির্বাচনের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া গিয়েছিল ২,০৮০ কোটি টাকা। পরে গণভোটের সিদ্ধান্ত আসায় অতিরিক্ত বাজেট প্রয়োজন হয়, এবং ১,০৭০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়েছে।

গণভোটের জন্য ব্যালট পেপার ছাপানো, কর্মী নিয়োগ, যাতায়াত, খাম ও অন্যান্য নির্বাচনি সামগ্রী ক্রয় করা হচ্ছে। এছাড়া নির্বাচন কমিশনের নিজস্ব জনসংযোগ শাখাও প্রচার কার্যক্রমে ব্যয় করছে।

মাঠপর্যায়ের খোঁজে জানা গেছে, সারাদেশে গণভোটকে কেন্দ্র করে বড় আকারের প্রচার কার্যক্রম চোখে পড়ছে না। প্রচারণা মূলত টেলিভিশন ও রেডিও বিজ্ঞাপন, লিফলেট বিতরণ এবং সরকারি দপ্তরে ‘হ্যাঁ’ ভোটের ব্যানার প্রদর্শনের মধ্যেই সীমাবদ্ধ।

বিভিন্ন সূত্রের দাবি, গণভোট প্রচারে ব্যবহৃত সিসি ক্যামেরা, ব্যানার ও ফেস্টুন তৈরির কাজ কিছু উপদেষ্টার সুপারিশে তৃতীয় পক্ষকে দেওয়া হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X