সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
প্রধান উপদেষ্টা

জুলাই আন্দোলনের তরুণরাই ভবিষ্যতে বিশ্বনেতৃত্ব দেবে

ঢাকা অফিস
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৫:৪৩ পিএম
‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

জুলাই আন্দোলনের তরুণ বিপ্লবীরাই ভবিষ্যতে বিশ্বমঞ্চে নেতৃত্ব দেবেন—এমন আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, তরুণদের উদ্ভাবনী শক্তি ও প্রযুক্তিগত সক্ষমতাই আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নেবে।

বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, যেমনভাবে জুলাই আন্দোলন দেশের রাজনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে, ঠিক তেমনিভাবে এই ডিজিটাল ইনোভেশন এক্সপো তথ্যপ্রযুক্তি খাতে একটি নতুন বিপ্লবের সূচনা করবে। তিনি স্মরণ করিয়ে দেন, জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে দেওয়ায় যে ব্যাপক জনবিক্ষোভ সৃষ্টি হয়েছিল, সেটিই একটি শক্তিশালী সরকারের পতন ত্বরান্বিত করে।

তথ্যপ্রযুক্তি খাতের গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, বর্তমানে ডিজিটাল খাতই দেশের মূল চালিকাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। এই খাত থেকেই ভবিষ্যতের বড় বড় পরিবর্তন আসবে এবং অন্যান্য সব খাতকে প্রভাবিত করবে। তিনি আক্ষেপ করে বলেন, অতীতে নাগরিক সেবার ডিজিটালাইজেশন অনেকটাই কাগজে-কলমে সীমাবদ্ধ ছিল, বাস্তবে তার পূর্ণ প্রতিফলন দেখা যায়নি।

পাহাড়ের তিন জেলার শিক্ষা ব্যবস্থার দুরবস্থার কথা উল্লেখ করে ড. ইউনূস জানান, আড়াই হাজার স্কুলের মধ্যে মাত্র ১২টিতে ইন্টারনেট সংযোগ রয়েছে। যেখানে শিক্ষক নেই, সেখানে ইন্টারনেটই হতে পারে শ্রেষ্ঠ শিক্ষক—এমন মন্তব্য করেন তিনি।

বেকারত্ব ও কর্মসংস্থান নিয়ে ড. মুহাম্মদ ইউনূস এক সাহসী ও ভিন্নধর্মী ধারণা পেশ করেন। তিনি বলেন যে, সবার জন্য চাকরি নিশ্চিত করার ধারণাটি আসলে একটি ভুল পথ এবং এটি এক ধরনের আধুনিক ‘দাস প্রথার’ শামিল। মানুষকে গতানুগতিক চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে সরকারকে সহায়কের ভূমিকা পালন করতে হবে।

সরকারি কর্মকর্তাদের দীর্ঘ সময় একই পদে থাকা নিয়ে তিনি মত দেন, কোনো কর্মকর্তার পাঁচ বছরের বেশি সরকারি চাকরি করা উচিত নয়। কারণ দীর্ঘ সময় একই কাজ করলে মানুষের সৃজনশীলতা নষ্ট হয় এবং একটি নির্দিষ্ট ‘মাইন্ড সেট’ তৈরি হয়ে যায়। তিনি প্রতিটি প্রতিষ্ঠানকে ১০ বছর পর পর নতুন করে ঢেলে সাজানোর পরামর্শ দেন।

দেশের ভাবমূর্তি রক্ষায় জালিয়াতি ও দুর্নীতি বন্ধের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন যে, বাংলাদেশ জালিয়াতিতে বিশ্বে নেতিবাচকভাবে পরিচিত হয়েছে, যা বিদেশে আমাদের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে। প্রযুক্তিতে প্রকৃত উন্নয়ন ঘটাতে হলে এই জালিয়াতি প্রথা চিরতরে বন্ধ করতে হবে।

ড. ইউনূস প্রত্যয় ব্যক্ত করেন, আমরা বিশ্বমঞ্চে বাংলাদেশকে নিয়ে মাথা উঁচু করে চলতে চাই এবং আমাদের সেই সামর্থ্য ও মেধা রয়েছে। তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে একটি স্বচ্ছ ও জালিয়াতিমুক্ত বাংলাদেশ গড়াই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X