সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে চাই : ইসি

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৫:২৪ পিএম
নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় বক্তব্যকালে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আমরা সবার সাধ্যমতো চেষ্টায় একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে চাই।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময়কালে ইসি আরও জানান, নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাদের একে অপরের সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করতে হবে।

তিনি বলেন, গ্রাম পুলিশ, আনসার-ভিডিপি সদস্যরা স্থানীয় পরিস্থিতি ভালোভাবে জানেন। অবৈধ অস্ত্র, স্থানীয় বা বহিরাগত উপস্থিতি, মৃত ও জীবিত ব্যক্তির তথ্য তাদের কাছে থাকে। তাদের সোর্সকে কাজে লাগাতে হবে।

নির্বাচন দিবসে ভোটকেন্দ্রে কোনো জটলা সহ্য করা হবে না উল্লেখ করে ইসি বলেন, ভোট হবে উৎসবমুখর। কোন ঘটনা ভোট উৎসবকে বাধাগ্রস্ত করছে তা চিনে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে।

পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়েও ইসি সতর্ক করে বলেন, কলম নিয়ে কেউ পোস্টাল ব্যালট খোলার কক্ষে প্রবেশ করতে পারবে না। ব্যালট শুধুমাত্র লাইভ ভেরিফাই করা ভোটারের মাধ্যমে গ্রহণযোগ্য হবে। এটি একটি দীর্ঘদিনের দাবি ও স্বপ্নের বাস্তবায়ন, যা নষ্ট হতে দেওয়া যাবে না।

সভায় নোয়াখালী জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার টিএম মোশারেফ হোসেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (কুমিল্লা) মো. আজিজুল ইসলাম, সেনাবাহিনীর নোয়াখালী ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল চৌধুরী মোহাম্মদ আলী হায়দার, নৌবাহিনীর জেলা সমন্বয়ক কমান্ডার মাসুম উল হকসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X