সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চাঁদাবাজির দখল নিতে দিলীপের নির্দেশে মুছাব্বিরকে হত্যা : ডিবি

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৫:০০ পিএম
চাঁদাবাজির দখল নিতে দিলীপের নির্দেশে মুছাব্বিরকে হত্যা : ডিবি

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় চাঁদাবাজি ও দখলবাণিজ্য নিয়ন্ত্রণের জন্য আন্ডারওয়ার্ল্ডের প্রবাসী সন্ত্রাসী বিনাশ দাদা ওরফে দিলীপ নির্দেশ দেন, যার ফলে মুছাব্বিরকে হত্যা করা হয়। ডিবি পুলিশ জানিয়েছে, নরসিংদী থেকে গ্রেফতার হওয়া শ্যুটার রহিম এই তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ডিবি (গোয়েন্দা বিভাগ) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, কারওয়ান বাজারে প্রকাশ্যে ও গোপনে চাঁদা আদায়ে অন্তত ৮–৯টি সিন্ডিকেট সক্রিয় রয়েছে।

ডিবি প্রধান জানান, চাঁদার টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে দিলীপ ওরফে বিনাশের নির্দেশে রহিম ও জিন্নাত কিলিং মিশনে সরাসরি অংশ নেয়। এসব সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য ডিবি অভিযান শুরু করবে। গতকাল নরসিংদী থেকে রহিমকে দুটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।

এর আগে, রহিমের নিজের ভাই হত্যার পরিকল্পনাকারী বিল্লাল ও আব্দুল কাদেরকে গ্রেফতার করা হয়। শ্যুটার জিন্নাত ইতিমধ্যে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

ডিবি প্রধান আরও জানান, স্বেচ্ছাসেবক দল ঢাকা উত্তর সিটি ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক মুছাব্বিরকে ৭ জানুয়ারি কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের পাশে একটি গলিতে গুলি করে হত্যা করা হয়। পরদিন তার স্ত্রী তেজগাঁও থানায় চার থেকে পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন।

এর আগে ১১ জানুয়ারি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জিন্নাত (২৪), আবদুল কাদের (২৮), মো. রিয়াজ (৩১) ও মো. বিলালকে গ্রেফতার করা হয়। সর্বশেষ নরসিংদী থেকে শ্যুটার রহিমকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মোট পাঁচজনকে গ্রেফতার করা হলো।

ডিবি প্রধান জানান, “গ্রেফতারকৃতদের চাঁদাবাজ হিসেবেই চিহ্নিত করা উচিত। চাঁদাবাজদের কোনো রাজনৈতিক আদর্শ নেই, চাঁদাবাজির উদ্দেশ্যে তারা বিভিন্ন রাজনৈতিক ব্যানারের আশ্রয় নেয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X