সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

পে স্কেল কার্যকর জানুয়ারিতে, সর্বোচ্চ ও সর্বনিম্ম বেতন কত?

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৩:০৫ পিএম
পে স্কেল কার্যকর জানুয়ারিতে

অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য বহু প্রতীক্ষিত নতুন বেতনকাঠামো চূড়ান্ত করেছে বেতন কমিশন। কমিশনের সুপারিশ অনুযায়ী, নতুন বেতন কাঠামো ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে সম্পূর্ণভাবে কার্যকর হবে।

আংশিক বাস্তবায়নের জন্য বলা হয়েছে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামো প্রাথমিকভাবে কার্যকর হবে। এরপর জুলাই থেকে এটি পুরো মাত্রায় বাস্তবায়িত হবে।

গত বছরের জুলাই মাসে ২১ সদস্যের বেতন কমিশন গঠিত হয়। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান এর নেতৃত্বে কমিশন ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। এই প্রতিবেদন আগামী ২১ জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এর কাছে জমা দেওয়া হবে। পরবর্তীতে উপদেষ্টা পরিষদ মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বর্তমানে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা, যা নতুন প্রস্তাবে প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়ে ১৮,০০০ টাকার বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ বেতন ৭৮,০০০ টাকা থেকে ১,২০,০০০ টাকার ওপরে বৃদ্ধি করার পরিকল্পনা করা হয়েছে। বেতন কাঠামোর সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত হবে ১:৮।

নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য সরকারের অতিরিক্ত ৭০–৮০ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় ২২ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে, যা আংশিক বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে ধরা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X