সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ভুল তথ্য প্রচার সমাজে ক্ষয় ডেকে আনে : ইসি

কাগজ ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৫:৫১ পিএম
নির্বাচন কমিশন ¦ ফাইল ফটো

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোটকে কেন্দ্র করে ভুল তথ্য ও অপপ্রচার সমাজে ক্ষয় ডেকে আনে—এমন সতর্কবার্তা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১১ জানুয়ারি) নির্বাচন কমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে সংস্থাটি জানায়, নির্বাচন প্রক্রিয়ায় সত্যতা ছাড়া কোনো তথ্য বা অপপ্রচার গ্রহণযোগ্য নয়। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনসংক্রান্ত যেকোনো তথ্য শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে ইসি।

নির্বাচন কমিশনের মতে, ভুল তথ্য শুধু ভোটারদের বিভ্রান্ত করে না, বরং গণতান্ত্রিক ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই নির্বাচন ও গণভোট সংক্রান্ত তথ্য প্রচারের ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ জরুরি।

নির্বাচনী তফসিল অনুযায়ী, নির্বাচন কমিশন ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি গ্রহণ ও নিষ্পত্তি করবে। এরপর ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। একই দিনে চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে এবারের নির্বাচনে কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পরদিন ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। তফসিল অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X