মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

গণভোটে “হ্যাঁ” দেওয়াই সংস্কারের পথ : রিজওয়ানা হাসান

কাগজ ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৫:০৯ পিএম
গুলশান-২-এর নগর ভবনে ‘নাগরিক পদক’ প্রদান অনুষ্ঠানে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, যদি শাসকগোষ্ঠীর ক্ষমতা জনগণের কাছে রাখতে চাই, তবে গণভোটে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। তিনি এই মন্তব্য করেন রোববার (১১ জানুয়ারি) গুলশান-২-এর নগর ভবনে ‘নাগরিক পদক-২০২৫’ প্রদান অনুষ্ঠানে।

উপদেষ্টা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি আমরা দুটি গুরুত্বপূর্ণ ভোট দেব। প্রথমটি সংসদ নির্বাচন, যেখানে সঠিক মনোভাব নিয়ে ভোট দিতে হবে। একই দিনে দ্বিতীয় ভোট হবে গণভোট, যা বাংলাদেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

তিনি আরও বলেন, দেশবাসী যদি সত্যিই সংস্কার চায়, তবে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়াই একমাত্র সঠিক পথ। এই সুযোগ হাতছাড়া করলে ক্ষমতার ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠার সুযোগ বহু বছরের জন্য বন্ধ হয়ে যাবে।

সৈয়দা রিজওয়ানা হাসান নাগরিকদের সতর্ক করে বলেন, গণভোটের প্রস্তাবনাগুলো মনোযোগ দিয়ে পড়ুন এবং বোঝার পর সরকার প্রদত্ত তথ্যের আলোকে সিদ্ধান্ত নিন। তরুণরা যেভাবে স্বৈরাচারের কবল থেকে দেশকে মুক্ত করেছে, তার অর্জন যেন বৃথা না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।

উপদেষ্টা আরও বলেন, ভয়কে জয় করতে হবে। বাংলাদেশের মানুষ বারবার ভয়কে জয় করেছে। তরুণরা গণতন্ত্রের ভিত্তি নির্মাণে যে আত্মবিসর্জন দিয়েছে, তার প্রতিফলন আমরা ১২ ফেব্রুয়ারির ভোটে দেখতে পাব।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নাগরিক দায়িত্ববোধ ও নগর উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘নাগরিক পদক-২০২৫’ প্রদান করে। ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, স্থানীয় সরকার সচিব রেজাউল মাকছুদ জাহেদী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মাহমুদুল হাসান, লেখক ও গণবুদ্ধিজীবী সলিমুল্লাহ খান, এবং ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X