মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভারতের আধিপত্য থেকে মুক্ত বাংলাদেশ : আসিফ নজরুল

ঢাকা অফিস
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৫:৪৩ পিএম
ভারতের আধিপত্য থেকে মুক্ত বাংলাদেশ, বিচার বিভাগ ও মানবাধিকার সংস্কারের দাবি আসিফ নজরুলের

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ভারতের আধিপত্যমূলক প্রভাব থেকে বাংলাদেশকে মুক্ত করেছে এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে এখন দেশটি স্বাধীন কণ্ঠে কথা বলতে পারছে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘রাজনৈতিক দল, মানবাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা’ শীর্ষক এক পলিসি ডায়ালগে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, নিশ্চয়ই সরকারের কিছু বিষয়ে যৌক্তিক সমালোচনা থাকতে পারে। কিন্তু অনেক ক্ষেত্রে সেই সমালোচনা নির্মম পর্যায়ে চলে যাচ্ছে। একটি সরকার যদি ১০টির মধ্যে ৪টি কাজ বাস্তবায়ন করে, তাহলে আগে সেই কাজগুলোর স্বীকৃতি দেওয়া উচিত। এরপর বাকি ৬টি না পারার জন্য সমালোচনা আসতে পারে। কিন্তু বাস্তবে আমরা সেটি দেখতে পাই না।

বিচার বিভাগের সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, বিচারকদের পদ সৃষ্টি, বদলি, পদোন্নতি ও বাজেট বরাদ্দসহ সব প্রশাসনিক ক্ষমতা এখন উচ্চ আদালতের হাতে ন্যস্ত করা হয়েছে। তিনি প্রশ্ন তুলে বলেন, বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে রাষ্ট্রের এত বড় একটি অঙ্গের ক্ষেত্রে এটি কি সংস্কার নয়? এটা কি ভবিষ্যতে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে না?

তিনি আরও বলেন, সংস্কার কোনো ম্যাজিক লাইট নয়—যা সঙ্গে সঙ্গে ফল দেবে। বরং সময়ের সঙ্গে সঙ্গে এর সুফল দৃশ্যমান হবে।

আইন উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার গুম কমিশন গঠন করেছে, যা অত্যন্ত কার্যকরভাবে কাজ করেছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই একটি নতুন মানবাধিকার কমিশন আইন প্রণয়ন করা হয়েছে।

আমি দৃঢ়ভাবে বলতে পারি, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মানবাধিকার আইনের তুলনায় আমাদের আইন আরও উন্নত ও শক্তিশালী, বলেন আসিফ নজরুল। তিনি জানান, খুব শিগগিরই নতুন আইনের আলোকে মানবাধিকার কমিশনে নিয়োগ দেওয়া হবে।

আসিফ নজরুল বলেন, বিপ্লব-পরবর্তী সময়ে জনগণের প্রত্যাশা ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে সরকার ধাপে ধাপে সংস্কার বাস্তবায়নের মাধ্যমে আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করার পথে এগিয়ে যাচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X