সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশে ফিরে এসে সত্যিই আনন্দিত : মার্কিন রাষ্ট্রদূত

ঢাকা অফিস
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১১:৫২ এএম
ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সংগৃহীত ছবি

ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশে ফিরে এসে গভীর আনন্দ প্রকাশ করেছেন। তিনি একই সঙ্গে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন।

মার্কিন দূতাবাসের অফিসিয়াল এক্স ও ফেসবুক পেজে শনিবার সকাল ৯টার দিকে প্রকাশিত এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে শপথগ্রহণকারী ব্রেন্ট ক্রিস্টেনসেনকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত।

রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, আমি যে দেশে আগে কাজ করেছি এবং যার সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে, সেই বাংলাদেশে ফিরে এসে সত্যিই আনন্দিত। ঢাকার মার্কিন দূতাবাসের আমেরিকান ও স্থানীয় কর্মীদের নিয়ে গঠিত শক্তিশালী দলের নেতৃত্ব দিয়ে আমি দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করতে চাই।

তিনি আরও যোগ করেন, আমরা প্রতিদিন নিরলসভাবে কাজ করে যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ, শক্তিশালী এবং সমৃদ্ধ করে তুলতে চাই। আমি প্রেসিডেন্টের লক্ষ্য বাস্তবায়নে উচ্ছ্বসিত।

কূটনৈতিক সূত্র অনুযায়ী, ব্রেন্ট ক্রিস্টেনসেন ১২ জানুয়ারি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তিনি ঢাকায় নিযুক্ত পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন।

মার্কিন সিনেট সম্প্রতি ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশের পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে চূড়ান্তভাবে নিয়োগ করেছে। তিনি ঢাকায় নিযুক্ত ১৮তম মার্কিন রাষ্ট্রদূত।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রিস্টেনসেন ফরেন সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং তিনি আগে ঢাকায় রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে (২০১৯-২০২১) কাজ করেছেন।

এর আগে ঢাকায় সর্বশেষ মার্কিন রাষ্ট্রদূত ছিলেন পিটার হাস, যিনি ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন। পিটার হাসের পর রাষ্ট্রদূতের পদটি শূন্য ছিল এবং এই সময়ে চার্জ দ্য অ্যাফেয়ার্সের দায়িত্ব পালন করেছেন ট্রেসি অ্যান জ্যাকবসন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X