সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
উপদেষ্টা রিজওয়ানা

দায়িত্ব ছাড়ার পরও জবাবদিহিতা দিতে কোনো সমস্যা নেই

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৪:৩৮ পিএম
কেআইবি-তে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের পরিবেশ সংস্কারের প্রয়োজনীয়তা এবং করণীয় বিষয়ক আলোচনা করছেন সৈয়দা রিজওয়ানা হাসান

অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দায়িত্ব ছাড়ার পর জবাবদিহিতা দিতে বা কাঠগড়ায় দাঁড়াতে কোনো সমস্যা নেই।

তিনি বলেন, ৫৪ বছরের জঞ্জাল একদম পরিষ্কার করা সম্ভব নয়, তবে দুই বছরের সরকারের মেয়াদে যতটুকু সম্ভব পরিষ্কার করা হয়েছে। তাই দায়িত্ব ছাড়ার পর জবাবদিহিতা দিতে কোনো বাধা নেই।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি)-তে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের পরিবেশ সংস্কারের প্রয়োজনীয়তা এবং করণীয় বিষয়ক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা রিজওয়ানা হাসান অন্তর্বর্তী সরকারের পরিবেশ সংক্রান্ত বিভিন্ন সংস্কার তুলে ধরেন। তিনি জানান, পলিথিন নিষিদ্ধের আইন থাকলেও বাস্তবায়ন হয়নি। অন্তর্বর্তী সরকার সেটি কার্যকর করেছে, যা একটি গুরুত্বপূর্ণ সংস্কার। এছাড়া, সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা দেওয়ায় প্রাণবৈচিত্র্য পুনরায় ফিরে এসেছে, কিন্তু কোনো পরিবেশবাদী এর পক্ষে দাঁড়ায়নি।

তিনি আরও জানান, চারটি নদী ও ২০টি খাল দূষণকারী ৭৫০টি শিল্প প্রতিষ্ঠানকে শনাক্ত করা হয়েছে, এবং এ সংক্রান্ত ব্যবস্থা গ্রহণ এখনও চলমান।

রিজওয়ানা বলেন, বায়ুদূষণ রোধে আমাদের উদ্যোগ যদি তিন বছর ধরে বজায় রাখা যায়, তা হলে দূষণ অনেকটাই কমানো সম্ভব।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X