সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সংসদ নির্বাচন ও গণভোট: ৭ দিনের জন্য মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৬:০১ পিএম
সংসদ নির্বাচন ও গণভোট: ৭ দিনের জন্য মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবার ৭ দিনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন করা হচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ভোট ঘিরে ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বুধবার (৭ জানুয়ারি) এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরিপত্রে বলা হয়, ভোটের চার দিন আগে, ভোটের দিন এবং ভোটের পরের দুই দিন—এই পুরো সময়জুড়েই আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী দায়িত্ব পালন করবে।

এবারের নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় পৌনে ১৩ কোটি। দেশের ৩০০টি সংসদীয় আসনে প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্র এবং আনুমানিক ২ লাখ ৬০ হাজার ভোটকক্ষ থাকবে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রত্যেক ভোটকেন্দ্রে ১৩ থেকে ১৮ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রাখার কথা জানানো হয়েছে।

নির্বাচনের নিরাপত্তায় এবার ৭ লাখের বেশি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে সবচেয়ে বেশি থাকবেন আনসার ও ভিডিপি সদস্য, যাদের সংখ্যা প্রায় সাড়ে ৫ লাখ। পাশাপাশি ৯০ হাজারের বেশি সশস্ত্র বাহিনীর সদস্য, এবং পুলিশ, র‌্যাব, বিজিবি ও কোস্ট গার্ডও দায়িত্বে থাকবেন।

গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এর পরদিনই এক সম্ভাব্য প্রার্থী গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে। পাশাপাশি দুটি নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

এই পরিস্থিতিতে সিইসি, নির্বাচন কমিশনার, ইসি সচিব, রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারদের দপ্তরসহ নির্বাচন অফিসগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়।

তফসিল ঘোষণার আগে দুই দফা এবং ঘোষণার পর বর্তমান পরিস্থিতি পর্যালোচনায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন-শৃঙ্খলাবিষয়ক এই পরিপত্র জারি করে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X