সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

জুলাই অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র এখনও উদ্ধার হয়নি : ইসি সানাউল্লাহ

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৫:৩৪ পিএম
নির্বাচন কমিশনার সানাউল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানিয়েছেন, জুলাই মাসের অভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া অস্ত্রের প্রায় ১৫ শতাংশ এবং গুলির ৩০ শতাংশ এখনো উদ্ধার হয়নি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের বৈঠকে তিনি এসব তথ্য জানান।

বৈঠকে নির্বাচন কমিশনার বলেন, জুলাই অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদের একটি বড় অংশ এখনো উদ্ধার হয়নি। যদিও আইনশৃঙ্খলা বাহিনী এসব অস্ত্র ও গুলি উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনা করছে, তবে দ্রুত উদ্ধার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি বলেন, হারিয়ে যাওয়া অস্ত্র-গুলি উদ্ধার করা গেলে মানুষের মধ্যে নির্বাচনী আস্থা ফিরবে।

নির্বাচনকালীন সময়ে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ও নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান সানাউল্লাহ। তিনি বলেন, কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী যেন অপকর্ম করে পার পেতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে দৃঢ় থাকতে হবে।

নির্বাচনী পরিবেশ স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতে সব পর্যায়ের কর্মকর্তাদের সহযোগিতা কামনা করে নির্বাচন কমিশনার বলেন, কোনো ধরনের পক্ষপাতিত্ব বরদাস্ত করা হবে না। রাজনৈতিক দলগুলোকে আইনের আওতায় থেকে কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচনী কর্মকর্তাদের স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীলভাবে দায়িত্ব পালনের পরামর্শ দেন তিনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X