সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

এলপিজির দাম বাড়ানোর পেছনে অসাধু ব্যবসায়ীদের কারসাজি : জ্বালানি উপদেষ্টা

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৫:৩২ পিএম
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: সংগৃহীত

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর সাম্প্রতিক অযাচিত মূল্যবৃদ্ধির পেছনে অসাধু খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের কারসাজি রয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ফাওজুল কবির খান জানান, খুচরা ও পাইকারি পর্যায়ের কিছু ব্যবসায়ী সমন্বিতভাবে এলপিজির দামে কৃত্রিম সংকট তৈরি করে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় করছেন। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সম্প্রতি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বৃদ্ধি করায় কিছু ব্যবসায়ী আগেভাগেই দাম বাড়িয়ে দেওয়ার সুযোগ নিয়েছেন।

তিনি বলেন, বিইআরসি যখন দাম বাড়ায়, তখন অনেকেই ধরে নেয় দাম আরও বাড়বে। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী আগেভাগে দাম বাড়িয়ে দেন। ফলে সাধারণ মানুষ বেশি দামে এলপিজি কিনতে বাধ্য হচ্ছে।

এ পরিস্থিতি মোকাবিলায় সরকার কঠোর অবস্থান নিয়েছে উল্লেখ করে তিনি জানান, প্রতিটি জেলায় জেলা প্রশাসনের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে ক্যাবিনেট সেক্রেটারিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ফাওজুল কবির খান আরও বলেন, গতকাল আইনশৃঙ্খলা কমিটির সভায় আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি। এলপিজির দামে যে অস্বাভাবিকতা দেখা যাচ্ছে, তা পরিকল্পিত কারসাজির ফল। সরকার জেলা প্রশাসন ও পুলিশের মাধ্যমে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X