সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

আইপিএল সম্প্রচার বন্ধ রাখার প্রস্তাবের আইনগত ভিত্তি যাচাই করা হচ্ছে : তথ্য উপদেষ্টা

ঢাকা অফিস
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৪:০৮ পিএম
সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্র ‘বিএসআরএফ মতবিনিময়’ অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ¦ ছবি: সংগৃহীত

ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল সম্প্রচার বাংলাদেশে বন্ধ রাখার প্রস্তাবের আইনগত ভিত্তি যাচাই করা হচ্ছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজ রোববার (০৪ জানুয়ারি) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্র ‘বিএসআরএফ মতবিনিময়’ অনুষ্ঠানে এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর আইন উপদেষ্টা এই প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, খেলাটিকে যদি কেবল ক্রীড়ার মধ্যে রাখা যেত, ভালো হতো। কিন্তু খেলায় রাজনৈতিক প্রভাব আনা হয়েছে।

রিজওয়ানা হাসান আরও বলেন, অন্যান্য সময় আমরা বলি, রাজনৈতিক টেনশন থাকা সত্ত্বেও খেলাধুলা এবং সাংস্কৃতিক এক্সচেঞ্জের মাধ্যমে সম্পর্ক উন্নত করা যায়। কিন্তু এখানে পুরোপুরি উল্টো পরিস্থিতি দেখা গেছে।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশি খেলোয়াড়কে রাজনৈতিক কারণে বাদ দেওয়ার ঘটনা দেশের জনগণের জন্য আঘাতমূলক। তাই আমাদেরও প্রতিক্রিয়া দেখাতে হবে। আমরা সেই অবস্থানের আইনি ভিত্তি যাচাই করছি এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

উপদেষ্টা আরও যোগ করেন, কোন যুক্তিতে মোস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে, তা আমরা গ্রহণ করতে পারি না। তাই এই পরিস্থিতিতে আমাদের আইনগত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

বাংলাদেশে আইপিএল সম্প্রচার সংক্রান্ত এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে দেশের ক্রীড়া ভক্তরাও এই সিদ্ধান্তের দিকে নজর রাখছেন। আইনি যাচাই-বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাম মন্দিরের অনুদান আত্মসাৎ, বিপাকে মোদি সরকার

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে বিক্ষোভ-সমাবেশ

শৈলকূপায় বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

যশোর জেনারেল হাসপাতালে দালাল চক্রের সন্দেহে একজন আটক

চৌগাছায় ট্রলির সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষক আহত

X