সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

গণভোটের প্রচারণায় নগরজুড়ে বসছে বিলবোর্ড

কাগজ ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ১২:০০ পিএম
গণভোটের প্রচারণায় নগরজুড়ে বসছে বিলবোর্ড

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিতব্য গণভোটের বিষয়বস্তু জনগণের কাছে স্পষ্টভাবে উপস্থাপন করতে নগর ও শহরাঞ্চলের জনবহুল স্থানে ডিজিটাল ও ম্যানুয়্যাল বিলবোর্ড স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

ইতোমধ্যে গণভোট বিষয়ে জনগণকে সচেতন করতে বিভিন্ন মাধ্যমে প্রচার কার্যক্রম শুরু করেছে সরকার। এরই অংশ হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নগর ও পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানে বিলবোর্ড স্থাপনের পরামর্শ দেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের গণভোট বিষয়ক জনসচেতনতামূলক কার্যক্রমের মুখ্য সমন্বয়কের দফতরের সিনিয়র সহকারী সচিব মীর আলিফ রেজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য গণভোটের বিষয়বস্তু জনগণের কাছে সহজ ও স্পষ্টভাবে তুলে ধরতে সারা দেশের নগর ও শহরাঞ্চলের জনবহুল স্থানে ডিজিটাল ও স্থির (ম্যানুয়্যাল) বিলবোর্ড স্থাপনের সুপারিশ করা হয়েছে।

এ লক্ষ্যে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক সভায় সারা দেশের সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র, প্যানেল মেয়র ও প্রশাসকদের এই নির্দেশনা দেওয়া হয়।

বিকেল ৩টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।

সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকরা সরাসরি অংশ নেন, অন্যরা অনলাইনে যুক্ত হন। এতে আরও উপস্থিত ছিলেন— প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, মোট ১২টি সিটি করপোরেশন ও ৩৩০টি পৌরসভার প্রশাসক সভায় অংশগ্রহণ করেন।

সভা শুরুর আগে সভাপতি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

সভায় জানানো হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে বিভিন্ন সিটি করপোরেশন ও পৌরসভায় গণভোট বিষয়ে বিলবোর্ড, তথ্যচিত্র, উঠান বৈঠক, ভোট আলাপ ও সভা-সমাবেশের মাধ্যমে প্রচার কার্যক্রম চলছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ভোটের গাড়ি দেশের বিভিন্ন জেলায় ঘুরে প্রচারণা চালাচ্ছে। এ পর্যন্ত ৭টি ভিডিও কনটেন্ট তৈরি হয়েছে, আরও কনটেন্ট তৈরির কাজ চলমান।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক সোশ্যাল মিডিয়ায় প্রচারের ওপর জোর দেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, ঢাকা ও চট্টগ্রামসহ বড় মহানগরী এবং গুরুত্বপূর্ণ পৌর শহরের প্রবেশপথ ও জনসমাগমস্থলে ডিজিটাল ও স্থির বিলবোর্ডে গণভোটের বিষয়বস্তু প্রচার করতে হবে।

তিনি আরও বলেন, স্থানীয় সরকারের বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করে ভোটারদের দোরগোড়ায় পৌঁছাতে হবে। পাশাপাশি মসজিদের ইমাম ও অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দের মাধ্যমে গণভোটের বিষয়টি জনগণের কাছে স্পষ্টভাবে তুলে ধরার আহ্বান জানান।

সভাপতি সবাইকে গণভোটের লোগো সর্বত্র ব্যবহার করার অনুরোধ জানান, যাতে জনগণের মধ্যে আগ্রহ ও আলোড়ন সৃষ্টি হয়। আগামী ৭ দিনের মধ্যে গণভোটের লোগো, নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত গণভোটের ব্যালট এবং সংশ্লিষ্ট লিফলেট যতটা সম্ভব জনবহুল স্থানে প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়।

সিটি করপোরেশন ও পৌরসভাগুলোকে তাদের সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে প্রচার জোরদারের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত কনটেন্ট যত বেশি সম্ভব স্থানে ও বারবার প্রচারের অনুরোধ করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাম মন্দিরের অনুদান আত্মসাৎ, বিপাকে মোদি সরকার

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে বিক্ষোভ-সমাবেশ

শৈলকূপায় বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

যশোর জেনারেল হাসপাতালে দালাল চক্রের সন্দেহে একজন আটক

চৌগাছায় ট্রলির সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষক আহত

X