সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
প্রধান উপদেষ্টা

সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে আন্তরিকতার সঙ্গে কাজ করছে

কাগজ ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০২:০৩ পিএম
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত এবং কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে আন্তরিকতার সঙ্গে কাজ করছে।

তিনি উল্লেখ করেন, এ লক্ষ্য অর্জনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা (ডিআইটিএফ)-২০২৬ একটি গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে কাজ করতে পারে।

প্রধান উপদেষ্টা বলেন, মেলার মাধ্যমে দেশের অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বিদেশে বাংলাদেশি পণ্য রপ্তানি বৃদ্ধি পাবে। এছাড়া দেশীয় পণ্যের প্রচার, পণ্য বহুমুখীকরণ এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে মেলার অবদান গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, মাসব্যাপী আয়োজিত এ মেলা দেশের গুণগত মানসম্পন্ন পণ্য দেশি-বিদেশি দর্শক, ক্রেতা ও আমদানিকারকদের সামনে তুলে ধরার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর। মেলার মাধ্যমে স্থানীয় উদ্যোক্তা ও ভোক্তারা সহজেই বিদেশি পণ্যের মান, নকশা ও বৈশ্বিক প্রবণতা সম্পর্কে ধারণা পাচ্ছেন।

ড. ইউনূস আশা প্রকাশ করেছেন যে, মেলায় অংশগ্রহণকারী সব দেশ ও প্রতিষ্ঠান পারস্পরিক সহযোগিতা এবং অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করবে। তিনি বলেন, সবার কার্যকর অংশগ্রহণে এ মেলা হবে সুন্দর, ক্রেতাবান্ধব এবং উৎসবমুখর।

প্রধান উপদেষ্টা দেশি-বিদেশি শিল্প উদ্যোক্তা, বিনিয়োগকারী, ব্যবসায়ী ও ক্রেতাসাধারণকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের অপার সম্ভাবনাকে বিশ্বমঞ্চে তুলে ধরতে মেলাটিকে একটি অনন্য আয়োজন হিসেবে অভিহিত করেন।

উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান পুনর্নির্ধারণ করা হয়েছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী ১ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী উদ্বোধন হবে ৩ জানুয়ারি ২০২৬।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

X