সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:৫২ পিএম
ছবি-ইন্টারনেট

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের জন্য নির্ধারিত লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ২ জানুয়ারি (শুক্রবার) এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রাথমিক শিক্ষা অধিদফতরের এক জরুরি বৈঠকে তা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অনিবার্য কারণেই ২ জানুয়ারির পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং আপাতত পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়নি। খুব শিগগিরই বিজ্ঞপ্তির মাধ্যমে সংশোধিত সময়সূচি জানানো হবে।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহাদত হোসেন রাকিবও গণমাধ্যমকে জানান, পরীক্ষার সম্ভাব্য নতুন তারিখ দ্রুত প্রকাশ করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। শোকের শেষ দিনেই পরীক্ষা নির্ধারিত থাকায় কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরীক্ষা স্থগিত হওয়া নিয়ে নানা গুজব ছড়ালেও অধিদফতর তখন জানিয়েছিল, নির্ধারিত সময়েই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমনকি গত ২৭ ডিসেম্বর থেকে পরীক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করাও শুরু করেছিলেন। তবে শেষ পর্যন্ত উচ্চপর্যায়ের বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে পরীক্ষা স্থগিতের ঘোষণা এলো।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X