সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচনের তফসিলে পরিবর্তনের প্রয়োজন নেই : ইসি

ঢাকা অফিস
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৩ পিএম
খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচনের তফসিলে পরিবর্তনের প্রয়োজন নেই : ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১—এই তিনটি আসনে মনোনয়নপত্র জমা দেন। তবে সংবাদে উত্থাপিত তার মৃত্যুর প্রেক্ষাপটে এসব আসনের নির্বাচনী তফসিল নতুন করে ঘোষণা করতে হবে কি না—তা নিয়ে আলোচনা শুরু হয়।

জাতীয় নির্বাচন সংক্রান্ত আইন অনুযায়ী, কোনো প্রার্থী বৈধভাবে মনোনীত ঘোষণার পর মৃত্যুবরণ করলে সংশ্লিষ্ট আসনে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হয়। তবে প্রার্থী বৈধ মনোনয়নপ্রাপ্ত হওয়ার আগেই মৃত্যু ঘটলে নতুন তফসিল ঘোষণার প্রয়োজন পড়ে না—এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন।

বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হলেও, একই সঙ্গে বিএনপির পক্ষ থেকে প্রতিটি আসনে বিকল্প প্রার্থীর মনোনয়নও দাখিল করা হয়েছে। ফলে দলীয় প্রার্থী নির্ধারণে কোনো শূন্যতা তৈরি হয়নি।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, যেহেতু খালেদা জিয়ার মনোনয়ন এখনো বৈধভাবে ঘোষিত হয়নি, তাই এই তিন আসনের জন্য নতুন করে তফসিল ঘোষণার প্রয়োজন নেই।

তিনি আরও জানান, একটি আসনে একটি দল একাধিক প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে পারে। প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত মনোনয়ন দাখিলকারীদের মধ্য থেকে যাকে দলীয় প্রতীক দেওয়া হবে, তাকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে গণ্য করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X