সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

খালেদা জিয়ার প্রয়াণে দেশব্যাপী গণভোট প্রচার সাময়িক বন্ধ

ঢাকা অফিস
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৫ পিএম
খালেদা জিয়ার প্রয়াণে দেশব্যাপী গণভোট প্রচার সাময়িক বন্ধ

বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর রাষ্ট্রীয়ভাবে দেশের সকল গণভোট প্রচারণা সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জানাজা ও দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত সরকারিভাবে কোনো গণভোট সম্পর্কিত প্রচারণা চালানো হবে না।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণভোট বিষয়ক জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ এই সিদ্ধান্ত নিশ্চিত করেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের জন্য তার অবদানের প্রতি সম্মান জানাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শোকের এই সময়ে রাষ্ট্রীয়ভাবে কোনো প্রচারণা চালানো সমীচীন নয় বলেও তিনি মন্তব্য করেন।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিন ‘জুলাই সনদ’ বিষয়ে গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই উদ্দেশ্যে সরকার দেশের বিভিন্ন স্থানে ব্যাপক প্রচার কার্যক্রম শুরু করেছিল। তবে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুর পর পরিস্থিতি বিবেচনা করে সেই প্রচার আপাতত স্থগিত রাখা হয়েছে।

এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে আনুষ্ঠানিকভাবে ‘সুপার ক্যারাভান’ বা ভ্রাম্যমাণ প্রচার কার্যক্রমের যাত্রা শুরু হয়েছিল। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সহ মোট ১৯টি মন্ত্রণালয় এই প্রচার কার্যক্রমে অংশ নিয়েছিল। তবে বর্তমানে এসব কার্যক্রম বন্ধ থাকবে।

দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোরে বেগম খালেদা জিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর সংবাদে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ জরুরি বৈঠকে বসে, যেখানে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বেগম জিয়ার শেষ বিদায়ে রাষ্ট্রীয় কর্মসূচি ও সম্মান প্রদর্শনের বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

সরকারি সূত্রে জানানো হয়েছে, শোকের এই সময়ে রাষ্ট্রীয় সব ধরনের জাঁকজমকপূর্ণ প্রচার ও আনন্দঘন আয়োজন এড়িয়ে চলা হবে। বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন সম্পর্কিত সিদ্ধান্ত তার পরিবার ও দলীয় নেতাদের থেকে আসার পর জানা যাবে। দাফন পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে গণভোট প্রচারণা পুনরায় কখন শুরু হবে, সে বিষয়ে সরকার যথাসময়ে সিদ্ধান্ত জানাবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X