মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

লোক বদলালেই দেশ বদলায় না, সিস্টেম বদলাতে হবে : তথ্য উপদেষ্টা

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৪২ পিএম
রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের আয়োজনে এক আনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শুধু ব্যক্তি পরিবর্তন করলেই দেশ বদলে যায় না—দেশ বদলাতে হলে ভেঙে পড়া সিস্টেমকে সংস্কার করতে হবে। তিনি স্পষ্ট করে বলেন, যারা আগুন লাগায় বা ককটেল বিস্ফোরণ ঘটায়, তারা রাষ্ট্র ও গণমাধ্যমের অভিন্ন প্রতিপক্ষ।

শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, সহিংসতার মাধ্যমে কোনো পরিবর্তন আনা সম্ভব নয়। কারও রাজনৈতিক পরিচয় বা মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু আগুন দেওয়া বা ককটেল হামলার মাধ্যমে সমস্যার সমাধান হয় না। সংযম, যুক্তিনির্ভর সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদের মধ্য দিয়েই একটি সমাজকে এগিয়ে নিতে হবে।

ডেইলি স্টারে অগ্নিকাণ্ডের সময় উদ্ধার কার্যক্রম নিয়ে ওঠা বিভিন্ন প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ওই পরিস্থিতিতে হেলিকপ্টার ব্যবহার করা সম্ভব ছিল না। বাতাস লাগলে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করতে পারত। একই কারণে কাঁদানে গ্যাসও ব্যবহার করা হয়নি, কারণ তাতে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা ছিল।

তিনি জানান, একমাত্র লক্ষ্য ছিল আটকে পড়া ২৮ জন সাংবাদিক ও কর্মীকে কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই উদ্ধার করা। প্রথম দফায় আগুন নিয়ন্ত্রণে এলেও দ্বিতীয় দফার আগুনে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হয়ে ওঠে। পরে জানা যায়, আটকে পড়া সাংবাদিকদের সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরাও ছিলেন। ভোর ৪টা ৩৭ মিনিটে তাদের সবাইকে নিরাপদে ছাদ থেকে নামানো হয়।

উপদেষ্টা বলেন, সরকার নির্লিপ্ত ছিল—এমনটা বলা যাবে না। তবে পর্যাপ্তভাবে প্রো-অ্যাকটিভ না হওয়ায় যেমন গণমাধ্যমের ক্ষতি হয়েছে, তেমনি সরকারেরও ক্ষতি কম হয়নি। এই ঘটনা সরকারকে গভীরভাবে মর্মাহত করেছে এবং এটি তাদের কল্পনার বাইরে ছিল।

তিনি বলেন, কারও কোনো মত বা পত্রিকা পছন্দ না হলে তার বিকল্প হিসেবে নতুন গণমাধ্যম গড়ে তোলা যেতে পারে। কিন্তু একটি প্রতিষ্ঠানে আগুন লাগিয়ে সমস্যার সমাধান ভাবা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি স্মরণ করিয়ে দেন, জুলাই মাসে প্রথম আলো, ডেইলি স্টার ও নিউ এইজ নিয়মিত আন্দোলনের খবর প্রকাশ করেছে। টেলিভিশন গণমাধ্যমেও চ্যানেল টোয়েন্টিফোর ও যমুনা টিভি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি দেখেছেন, প্রায় প্রত্যেকেরই একটি রাজনৈতিক পরিচয় রয়েছে—আওয়ামী লীগ, বিএনপি বা জামায়াত। অনেক সময় রাজনৈতিক পরিচয় না থাকলেও কাউকে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক ট্যাগ দেওয়া হয়।

তিনি জোর দিয়ে বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে পেশাগত দায়িত্ব পালনের সময় রাজনৈতিক মতাদর্শের প্রতিফলন ঘটানো যাবে না। গণতন্ত্রের সঙ্গে গণমাধ্যমকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নেই।

উপদেষ্টা জানান, তার নিজের বাসার সামনেও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। যারা ভয় দেখাচ্ছে বা সহিংসতা চালাচ্ছে, তারাই সবার কমন শত্রু। এই প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইয়ে পেশাদারিত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না।

অনুষ্ঠানের শেষ বক্তব্যে তিনি বলেন, একটি প্রায় ভেঙে পড়া প্রশাসনিক সিস্টেমের মধ্য দিয়েই সরকারকে কাজ করতে হচ্ছে। বর্তমান সরকারকে বড় ধরনের ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে হয়েছে। তবে এই পুরো যাত্রায় সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

যশোরে স্ত্রী হত্যায় স্বামীর বিরুদ্ধে মামলা, চাকু উদ্ধার

কালীগঞ্জে সর্বত্র মাদকের রমরমা ব্যবসা / হুমকির মুখে যুবসমাজ, আতঙ্কে অভিভাবকরা

২০২৬-২৭ বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে

দেশের ১৪ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

নড়াইলে ইয়াবাসহ যুবক গ্রেফতার, ২ মাসের কারাদণ্ড

স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে!

X