সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

তারেক রহমান ও জাইমার ভোটার হওয়ার নথি রোববার ইসির বৈঠকে উপস্থাপন : সচিব

ঢাকা অফিস
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৪১ পিএম
আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

নির্বাচন কমিশনের (ইসি) রোববারের (২৮ ডিসেম্বর) বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমানের ভোটার হওয়ার সংক্রান্ত নথিপত্র উপস্থাপন করা হবে। শনিবার (২৭ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, গুলশান এলাকার নির্ধারিত ওয়ার্ডে তারেক রহমান ও জাইমা রহমানের ভোটার নিবন্ধনের সব আনুষ্ঠানিক কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে তফসিল ঘোষণার পর নতুন করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হলে নির্বাচন কমিশনের অনুমোদন প্রয়োজন হয়। সে কারণেই রোববার কমিশনের বৈঠকে তাদের নথি উপস্থাপন করা হচ্ছে।

ইসি সিনিয়র সচিব আরও বলেন, ভোটার নিবন্ধনের অংশ হিসেবে প্রয়োজনীয় ফরম পূরণ, ছবি তোলা এবং বায়োমেট্রিক তথ্য সংগ্রহ—যার মধ্যে আঙুলের ছাপ ও স্বাক্ষর অন্তর্ভুক্ত—সম্পূর্ণ করা হয়েছে। ভোটার তালিকা আইন, ২০০৯–এর ১৫ ধারায় নির্বাচন কমিশন যেকোনো যোগ্য ও প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার এখতিয়ার রাখে। সেই আইনি কাঠামোর মধ্যেই তাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

আখতার আহমেদ জানান, নিবন্ধন শেষ হলেও তফসিল ঘোষণার পর ভোটার তালিকায় নতুন নাম যুক্ত করার ক্ষেত্রে কমিশনের অনুমোদন বাধ্যতামূলক। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, রোববারের মধ্যেই তাদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর তৈরি হতে পারে। তবে নিবন্ধনের তথ্য সিস্টেমে আপলোড করার পর ফিঙ্গারপ্রিন্ট, স্বাক্ষর এবং ফেস আইডি যাচাইসহ কিছু প্রযুক্তিগত ধাপ সম্পন্ন করতে সময় লাগে। এসব যাচাই–বাছাই শেষ হওয়ার পরই এনআইডি নম্বর চূড়ান্তভাবে প্রদান করা হবে।

নথি উপস্থাপনের পদ্ধতি সম্পর্কে জানতে চাইলে ইসি সচিব বলেন, বিষয়টি পূর্ণ কমিশনের অনুমোদনের সঙ্গে সংশ্লিষ্ট। কমিশন চাইলে আনুষ্ঠানিক সভার মাধ্যমে অথবা নথিভিত্তিক প্রক্রিয়ায় অনুমোদন দিতে পারে। কোন পদ্ধতিতে সিদ্ধান্ত নেওয়া হবে, তা সম্পূর্ণভাবে কমিশনের এখতিয়ার।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর তিন মাস নির্বাসন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X