সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

তারেক রহমানের সম্মানে শাহবাগ মোড় ছেড়েছে ইনকিলাব মঞ্চ

আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান
কাগজ ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ এএম
তারেক রহমানের সম্মানে শাহবাগ মোড় ছেড়েছে ইনকিলাব মঞ্চ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত কর্মসূচিকে কেন্দ্র করে শাহবাগ মোড় ছেড়ে নতুন অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ।

শনিবার (২৭ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, তারেক রহমান আজ বেলা ১১টার দিকে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এ উপলক্ষে ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় থেকে সরে গিয়ে ডানদিকে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নিয়েছে।

ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় বলা হয়, দুপুর ১২টায় পুনরায় শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে শহীদ হাদির হত্যার বিচার আদায়ের দাবিতে সারা দেশের জনগণকে শহীদ হাদি চত্বরে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

এদিকে সকাল থেকেই শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে ছাত্রদল। সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করছেন। ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষ্যেই তারা শাহবাগে জড়ো হয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X