সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

জাতীয় নির্বাচন ও গণভোট : জেলখানা ভোটারদের জন্য ইসি’র পোস্টাল ভোট নির্দেশিকা

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ০১:২০ পিএম
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : জেলখানা ভোটারদের জন্য ইসি’র পোস্টাল ভোট নির্দেশিকা

নির্বাচন কমিশন (ইসি) জেলখানা এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের ভোটাধিকার সুরক্ষায় নতুন নির্দেশিকা জারি করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে এই ভোটাররা ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং’ (ICPv) পদ্ধতির মাধ্যমে তাদের ভোট দিতে পারবেন।

ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এই নির্দেশিকা বুধবার (২৪ ডিসেম্বর) কারা মহাপরিদর্শকের কাছে পাঠানো হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভোটার তালিকাভুক্তি নিশ্চিত করবে এবং নিবন্ধনের জন্য বিশেষ ডিজিটাল প্ল্যাটফর্ম (https://prisoner.ocv.gov.bd/login) ব্যবহার করা হবে। প্রতিটি জেলখানা বা হেফাজতে আটক কেন্দ্র থেকে দুজন করে প্রতিনিধি মনোনয়ন পাবেন যারা নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করবেন।

নিবন্ধনের পর, প্রিন্টকৃত ভোটার তালিকা সিল ও স্বাক্ষরসহ ইসিতে পাঠানো হবে। মনোনীত প্রতিনিধি ভোটারদের তথ্য (.xls/.csv ফরম্যাট) নির্ধারিত পোর্টালে আপলোড করবেন। নিবন্ধিত ভোটাররা পোস্টাল ব্যালট খাম পাবেন, যাতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য দুটি আলাদা ব্যালট, ভোট প্রদানের নির্দেশাবলি, ঘোষণাপত্র এবং রিটার্নিং অফিসারের ঠিকানা থাকবে।

ভোটের জন্য জেলখানা বা হেফাজত কর্তৃপক্ষ গোপন কক্ষে ভোট প্রদানের ব্যবস্থা করবেন। পোস্টাল ব্যালট পেপারে প্রার্থীর নাম থাকবে না, বরং বরাদ্দকৃত প্রতীকের পাশে ফাঁকা ঘর থাকবে। ভোটাররা সংসদীয় আসনের প্রার্থীর প্রতীকের পাশে টিক (√) বা ক্রস (×) চিহ্ন দিয়ে ভোট দেবেন। গণভোটের ক্ষেত্রে হ্যাঁ/না-এর পাশে একইভাবে চিহ্ন প্রদানের মাধ্যমে ভোটদান সম্পন্ন হবে।

ভোটাররা ব্যালট দেওয়ার আগে ঘোষণাপত্রে নাম ও জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে স্বাক্ষর করবেন। স্বাক্ষর করতে অক্ষম ভোটারের ক্ষেত্রে অন্য একজন ভোটার সত্যায়ন করবেন। ভোট দেওয়ার পর ব্যালট দুটি ছোট খামে রেখে বড় খামে সিল করে নির্ধারিত স্থানে জমা দিতে হবে।

ভোট প্রক্রিয়া শেষ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পোস্টাল ব্যালট খাম সুরক্ষিতভাবে সংরক্ষণ ও ডাক বিভাগের মাধ্যমে রিটার্নিং অফিসারের কাছে পাঠানোর ব্যবস্থা করবেন। এই প্রক্রিয়ার জন্য কোনো ডাক মাশুল প্রদান করতে হবে না; সরকার এই খরচ বহন করবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X