সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

বড়দিনে আতশবাজি ও ফানুস নিষিদ্ধ

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৩১ পিএম
বড়দিনে আতশবাজি ও ফানুস নিষিদ্ধ

ঢাকা মহানগরীতে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র বড়দিন (২৫ ডিসেম্বর) উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে সকল ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস উড়ানো এবং গ্যাস বেলুন উড্ডয়ন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, এই নিষেধাজ্ঞা বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে রাজধানীর কোথাও কোনো প্রকার আতশবাজি বা ফানুস উড়ানো যাবে না।

বড়দিনের পবিত্রতা রক্ষা এবং যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে পুলিশ এই কঠোর অবস্থান নিয়েছে। ডিএমপি সূত্রে জানা গেছে, ফানুস ও আতশবাজি থেকে অগ্নিকাণ্ড এবং জনমনে আতঙ্কের ঝুঁকি থাকে, যা উৎসবকে বিঘ্নিত করতে পারে। তাই উৎসবটি শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বড়দিন উপলক্ষে রাজধানীর ৭৩টি গির্জায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ড্রোন উড্ডয়ন এবং উচ্চশব্দে হর্ন বাজানোর ক্ষেত্রেও সতর্কতা জারি করা হয়েছে। এই বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উৎসবের ভাবগাম্ভীর্য বজায় রাখতে নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X