সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

জাতীয় নির্বাচনে মাঠ প্রশাসনের সাহসী পদক্ষেপ জরুরি : সিইসি

ঢাকা অফিস
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ¦ ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাহসী পদক্ষেপ নেওয়া অপরিহার্য। তিনি জানিয়েছেন, নির্বাচন ব্যবস্থাকে ঘিরে যে সমালোচনা ও অপবাদ তৈরি হয়েছে, তা থেকে মুক্তি পাওয়ার জন্য আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালেই রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে সিইসি এ কথা বলেন। অনুষ্ঠানে ডিসি-এসপি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভার শুরুতে তিনি সম্প্রতি প্রয়াত ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান।

সিইসি নাসির উদ্দিন বলেন, আইনের শাসন মানে আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য। আপনারা যখন আইনের প্রয়োগে সাহসী পদক্ষেপ নেবেন, তখন নির্বাচন কমিশনও আপনার পাশে থাকবে। তিনি আরও বলেন, যদি আমরা এই ক্রান্তিকালে দায়িত্ব পালন করতে ব্যর্থ হই, তবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের দায়বদ্ধতা থাকবে।

বিগত নির্বাচনের সমালোচনার প্রসঙ্গ উল্লেখ করে সিইসি বলেন, আমাদের ওপর বলা হচ্ছে, আমরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছি বা ম্যানেজড ইলেকশন করেছি। এই ধরনের অপবাদ থেকে মুক্তি পেতে হলে মাঠ পর্যায়ে আপনাদের সচেতন ও সাহসী পদক্ষেপ জরুরি।

তিনি কর্মকর্তাদের উদ্দেশে আরও বলেন, আমাকে খুশি করার চেষ্টা করার প্রয়োজন নেই। আপনাদের দায়িত্ব হলো আপনার অধীনস্থদের আইনের মাধ্যমে পরিচালনা করা এবং সিস্টেমকে সঠিকভাবে কার্যকর করা। কোনো ধরনের বিচ্যুতি যেন না ঘটে, সেই বিষয়টি কঠোরভাবে নজরদারি করতে হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X