সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সাজা থেকে খালাস চেয়ে আপিল করলেন রাজসাক্ষী মামুন

কাগজ ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ পিএম
জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হওয়ার পর ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে ৫ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সাবেক এ আইজিপির পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই আপিল আবেদনে ‘অ্যাডভোকেট অন রেকর্ড’ হচ্ছেন মধুমালতি চৌধুরী বড়ুয়া।

২০২৪ সালের জুলাই-আগস্টে সংগঠিত অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ১৭ নভেম্বর আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক এই আইজিপিকে ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

ওইদিন বহুল আলোচিত এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। তাদের বিরুদ্ধে হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের সব অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনাল।

রায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলেছেন, মানবতাবিরোধী অপরাধের যেসব অভিযোগ আনা হয়েছে, তাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের অপরাধ প্রমাণিত হয়েছে। শেখ হাসিনা ড্রোন, হেলিকপ্টার এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়ে ‘সুপিরিয়র রেসপনসিবিলিটি’ করেছেন।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ পালন করেছেন। শেখ হাসিনা তাদের এই নির্দেশ দিয়েছেন। তারা যেসব অপরাধ করেছেন, তা সর্বোচ্চ শাস্তি পাওয়ার উপযুক্ত বলেও মন্তব্য করেন ট্রাইব্যুনাল।

বহুল আলোচিত এ মামলার রায়ের পর এক অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড করতে ইতোমধ্যে আপিল করেছে প্রসিকিউশন। আর ৫ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করলেন সাবেক আইজিপি মামুন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X